Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Purulia

আর্থিক প্রতারণা-সহ একগুচ্ছ অভিযোগ, পুরুলিয়ায় গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি

নির্বাচনে তৃণমূলের হারের পর থেকে তাঁর দেখা মিলছিল না। সোশাল মিডিয়ায় সক্রিয় থাকা এই ছাত্রনেতা চুপচাপই ছিলেন। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৭:২০

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৭:২০

options
link
আর্থিক প্রতারণা-সহ একগুচ্ছ অভিযোগ, পুরুলিয়ায় গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি zoom
ধৃত তৃণমূল ছাত্রনেতা কিরিটি আচার্য।
Advertisement

পুরুলিয়ায় (Purulia) এবার গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য। আর্থিক প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ, রবিবার তাঁকে আদালতে তোলা হবে। ধৃত ছাত্রনেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ।

তৃণমূলের আমলে তিনি সমাজ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে ধারাবাহিকভাবে আক্রমণ করতেন। পালাবদলের পর অবশ্য তাঁকে সমাজমাধ্যমে সেভাবে দেখা যায়নি। দেখা মিলছিল না এলাকাতেও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কিরিট আচার্যের বিরুদ্ধে আর্থিক প্রতারণা-সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে। নির্বাচনে তৃণমূলের হারের পর থেকে তাঁর দেখা মিলছিল না। সোশাল মিডিয়ায় সক্রিয় থাকা এই ছাত্রনেতা চুপচাপই ছিলেন। অবশেষে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার পর তিনি মমতাপন্থী হিসাবেই কাজ করছিলেন বলে জানা যাচ্ছে। তবে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তৃণমূলের আমলে তিনি সমাজমাধ্যমে বিভিন্ন ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে ধারাবাহিকভাবে আক্রমণ করতেন। পালাবদলের পর অবশ্য তাঁকে সমাজমাধ্যমে সেভাবে দেখা যায়নি। দেখা মিলছিল না এলাকাতেও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, কিছুদিন আগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মহিলাদের জন্য বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনায় কারচুপিতে মদত দেওয়ার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছ। তাঁকে বাড়ি থেকে পাকড়াও করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তাঁর ভাইপো পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়কেও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের পুরুলিয়ায় গ্রেপ্তার তৃণমূল ছাত্রনেতা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.