Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
হওড়া, পুরসভা

আইনজীবীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় লাঠিচার্জ পুলিশের, ফের উত্তপ্ত হাওড়া

পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০১৯, ১৯:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০১৯, ১৯:১০

options
link
আইনজীবীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় লাঠিচার্জ পুলিশের, ফের উত্তপ্ত হাওড়া zoom

অরিজিৎ গুপ্ত, হাওড়া: পুরকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আইনজীবীরা। বুধবার সকাল থেকে শুরু করে বিকেল ৫টায়ও অশান্ত হাওড়া পুরসভা ও আদালত চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে বিকেলে ফের লাঠিচার্জ করে পুলিশ। আইনজীবী-পুলিশ ও পুরকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় হাওড়া পুরসভা চত্বর। আইনজীবীদের ছত্রভঙ্গ করতে বিকেলে কাঁদানে গ্যাসও ছোঁড়ে পুলিশ। 

[আরও পড়ুন:   পার্কিং নিয়ে বিবাদের জের, রণক্ষেত্র হাওড়া পুরসভা চত্বর]

বিকেলে ৫ টা- দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হাওড়া পুরসভা চত্বর। বিকেলে ফের লাঠিচার্জ করে পুলিশ। আইনজীবীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। আইনজীবী ও পুলিশকর্মীদের সংঘর্ষে ফের রণক্ষেত্র চেহারা নেয় হাওড়া পুরসভা চত্বর। 

Advertisement

বেলা ২.৩০- পুরকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন আইনজীবীরা। ঘটনাস্থলে গিয়ে অশান্তি মিটিয়ে নেওয়ার জন্য আইনজীবীদের নির্দেশ দেন বার কাউন্সিলের আধিকারিকেরা। অভিযোগ, সেই কথায় কর্ণপাত না করে বৈঠক থেকে বেরিয়ে ফের পুরকর্মী ও পুলিশকে আক্রমণ করেন আইনজীবীরা।

বেলা ১.৩০- পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ ও ব়্যাফ। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ করে পুলিশ। সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে আসে।

বেলা ১১ টা- আদালতের ভিতর ঢুকে আইনজীবীদের আক্রমণের অভিযোগ ওঠে হাওড়া পুরসভার কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় আদালতেও। এরপর পালটা আঘাত হানে আইনজীবীরা। মারধর করা হয় পুরকর্মীদের। পুরসভা লক্ষ্য করে ইট ছোঁড়ে আইনজীবীরা। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় হাওড়া পুরসভা ও আদালত চত্বর।

সকাল ১০.৪৫-  হাওড়া পুরসভার বাইরে গাড়ি পার্কিং করছিলেন এক আইনজীবী। অভিযোগ, সেই সময় তাঁকে বাধা দেন পুরসভার এক কর্মী। এই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয়। তাঁদের বচসা বাধলে বেশ কয়েকজন পুরকর্মী ও আইনজীবী ঘটনাস্থলে হাজির হন। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

[আরও পড়ুন:   ‘ভরসা উশুল, তৃণমূল জোড়াফুল’, সাড়া ফেলছে তৃণমূলের নতুন প্রচার ভিডিও]

সূত্রের খবর, দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন মোট ১১ জন আইনজীবী। আহত হয়েছেন পুরকর্মীরাও। আহতরা বর্তমানে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুরসভার পাশেই জেলাশাসকের দপ্তর, রয়েছে একাধিক স্কুলও। এদিনের সংঘর্ষের জেরে সকাল থেকেই থমথমে ডিএম অফিস চত্বর। অশান্তির জেরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু স্কুল। সবমিলিয়ে এদিনের ঘটনায় আতঙ্কিত হাওড়াবাসী।   

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.