অর্ণব আইচ: মডেলিংয়ে বাধা দিয়েছিল পরিবার। আর তাতেই ক্রমশ অবসাদে ডুবে যাচ্ছিল রানিকুঠির বাসিন্দা দ্বাদশ শ্রেণির পড়ুয়া সুমেধা বসু। ছাত্রীর মৃত্যুর তদন্তে নেমে এমনই তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তবে শুধুই কি মডেলিংয়ে বাবা-মায়ের আপত্তির জেরেই এই ভয়ংকর পরিণতি? নাকি এর পিছনে রয়েছে অন্যকোনও কারণ, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। সেই কারণেই খতিয়ে দেখা হবে মৃতার কললিস্ট, এমনটাই পুলিশ সূত্রের খবর।
শুক্রবার সন্ধেয় টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল নেতাজিনগর থানা এলাকায় রানিকুঠির বাসিন্দা সুমেধা বসু। দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি সে। পরে রাত আটটা নাগাদ রানিদিঘিতে ওই ছাত্রীকে ভেসে যেতে দেখেন স্থানীয় যুবকরা। প্রথমে এক যুবক তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর দেওয়া হয় নেতাজিনগর থানায়। খবর পেয়ে পুলিশ ডুবুরি নামিয়ে উদ্ধার করে ছাত্রীর দেহ। নেতাজিনগর থানার পুলিশ ময়নাতদন্তে পাঠায় দেহটি।

পুলিশ সূত্রে খবর, দিঘির পাড় থেকেই উদ্ধার হয়েছে স্কুলের ব্যাগ, জুতো ও মোবাইল। মিলেছে একটি সুইসাইড নোটও। সুইসাইড নোটে ছাত্রীটি লিখেছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল। কিন্তু তা পূরণ হল না, সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত। সুইসাইড নোটের ভিত্তিতে ওই কিশোরীর পরিবারকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতার একটি নামি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির শ্রেণির পড়ুয়া ওই কিশোরীর স্বপ্ন ছিল মডেলিং। লক্ষ্য ছিল মুম্বইয়ে গিয়ে মডেলিং করবে। কিন্তু বাবা-মা বরাবর তাকে বুঝিয়েছিলেন যে, আগে পড়াশুনো শেষ করতে হবে তাকে। এই নিয়ে বকাঝকাও করেছিলেন। কিন্তু বাবা-মায়ের কথা শুনতে রাজি ছিল না সে। অনুমান, সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই কিশোরী।
কিন্তু মেয়ে এমনটা করতে পারে তা ভাবতেও পারেননি সুমেধার বাবা গড়িয়ার কামালগাজিতে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক কর্মরত স্বপন বসু। মেয়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তিনি। কিন্তু আদৌ কি শুধুমাত্র মডেলিং করতে পারবে না এই আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত? নাকি কোনও বন্ধুর সঙ্গে কোনও ঝামেলায় জড়িয়ে পড়েছিল সুমেধা? সেই সমস্যার জেরেই এমন পরিণতি? এখন এহেন একাধিক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মধ্যে। তবে মৃতার কললিস্ট খতিয়ে দেখলে গোটা বিষয়টি অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।
[আরও পড়ুন: পাওনা টাকার জন্য মোমিনপুর থেকে যুবককে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৩]
সর্বশেষ খবর
-
‘পুজোয় প্রেম হয়নি তবে প্রেমের পর পুজোগুলো স্পেশাল হয়েছে’, খোলামেলা আড্ডায় মানসী
-
অনলাইন সাট্টায় খোয়া যাচ্ছে কষ্টের রোজগার! বাস্তবের ‘মটকা কিং’দের সন্ধানে লালবাজার
-
সময় নেই রেওয়াজের, মন্ত্রিত্বের ব্যস্ততা সামলেই পুজোর গানে মন্ত্রী সুমনা সরকার
-
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? SIR মামলায় কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের
-
সাবান-শ্যাম্পু-টুথপেস্ট নিরামিষ না আমিষ? এবার তাও জানা যাবে, সোমেই লাগু কেন্দ্রের নয়া নিয়ম