দীপঙ্কর মণ্ডল: উপাচার্য এবং অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী সোমবার দুপুর দু’টোয় নবান্নের সভাঘরে এই বৈঠক হবে। বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর থেকে উপাচার্যদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতেই এই বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে৷
[ঝক্কি কমাতে নতুন শিক্ষাবর্ষে কলেজে ভরতি অনলাইনে, সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর]
উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরে ছাত্র ভরতি নিয়ে একাধিক অভিযোগে গত বছর উত্তপ্ত হয়ে উঠেছিল শিক্ষাঙ্গন৷ নাম জড়িয়েছিল বিভিন্ন কলেজের৷ সেই সমস্যা যাতে নতুন করে এবছরেও মাথাচাড়া না দিতে পারে সে বিষয়ে একাধিক ভাবনাচিন্তা শুরু করেছে উচ্চশিক্ষা দপ্তর৷ দিনকয়েক আগে এক বৈঠক ডেকে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেন চলতি বছর কলেজে ভরতির ফর্ম তোলা, ভরতি, ভেরিফিকেশন সবই হবে অনলাইনে৷ কিন্তু এখানেই শেষ নয়৷ অশান্তির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও৷ তাই এবার অধ্যক্ষ, উপাচার্যদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন খোদ প্রশাসনিক প্রধান৷ আগামী সোমবার দুপুর দু’টোয় রাজ্যের প্রত্যেকটি কলেজের অধ্যক্ষ এবং উপাচার্যের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি চিঠি উপাচার্যদের কাছে পাঠানো হয়৷ ওই চিঠিতে আগামী সপ্তাহের সোমবার বৈঠকের কথা উল্লেখ রয়েছে৷ ওইদিন দুপুর দু’টোয় প্রত্যেক উপাচার্য এবং অধ্যক্ষদের নবান্নের সভাঘরে উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছে৷
[দলবদলের পুরস্কার, লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হতে পারেন সৌমিত্র খাঁ]
এর আগেই বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷ এই প্রথমবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি৷ ওয়াকিবহাল মহলের মতে, সেদিক বিবেচনা করলে এ বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ গত বছর স্নাতকে ভরতির সময় ভূরিভূরি অভিযোগ ওঠে বিভিন্ন কলেজের বিরুদ্ধে৷ সেই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপও নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কারও কারও মতে, মে-জুন মাস নাগাদ আবারও শুরু হবে স্নাতকে ভরতি৷ তার আগে এই বৈঠকে হয় তো কলেজে ভরতির প্রসঙ্গেও হতে পারে আলোচনা৷
সর্বশেষ খবর
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!
-
সিএবির সাপোর্ট ছাড়া একশো ম্যাচ খেলতে পারত? ‘প্রতিভাহীন’ সৌরাশিসকে পালটা কোষাধ্যক্ষের
-
তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও! ইস্তফা দিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী