Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

মুঘল-পাঠান-ব্রিটিশ মুছে রাষ্ট্রবাদে শান, রাস্তার নামকরণে কার্তিক মহারাজকে দায়িত্ব শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'সুরাবর্দির নাম থাকবে না। এই কলকাতায় কোনও মুঘল-পাঠানের নাম থাকবে না।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৮:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৮:২৬

options
link
মুঘল-পাঠান-ব্রিটিশ মুছে রাষ্ট্রবাদে শান, রাস্তার নামকরণে কার্তিক মহারাজকে দায়িত্ব শুভেন্দুর zoom
ফাইল ছবি।
Advertisement

কলকাতা শহরের পার্ক সার্কাস এলাকায় সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হচ্ছে গোপাল মুখার্জি রোড। এই সুরাবর্দির আসল পরিচয় কী তা নিয়ে বিস্তর চর্চা চলছে। এই আবহে কলকাতার আরও রাস্তা ও এলাকার নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটিও গড়ে দেন তিনি। সেই কমিটির দায়িত্ব দেওয়া হয় কার্তিক মহারাজকে। মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনও মুঘল-পাঠান-অত্যাচারী ব্রিটিশের নামে রাস্তার নাম থাকবে না। 

আজ বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। এবিষয়ে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সুরাবর্দির নাম থাকবে না। এই কলকাতায় কোনও মুঘল-পাঠানের নাম থাকবে না।” নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য কার্তিক মহারাজের নেতৃত্বে কমিটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কারও কোনও প্রস্তাব থাকলে সেখানে জানানোর অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দেন, কলকাতায় কোনও মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না। তাঁর কথায়, “এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন, মর্যাদা দেবে রাজ্য সরকার। আপনি আমাদের বাঙালির সংস্কৃতি, গৌরবে মুছিয়ে ফেলতে পারেন না।”

Advertisement

উল্লেখ্য, পার্ক সার্কাস এলাকার সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে যাওয়ার পর এই নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন মুখ্য়মন্ত্রী। দাবি করা হয়েছে, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ যে হোসেন শহিদ সুরাবর্দির অঙ্গুলিহেলনে হয়েছিল তাঁর নামেই সুরাবর্দি অ্যাভিনিউ। যদিও একথা মানতে নারাজ বিরোধী-সহ ইতিহাসবিদদের একাংশ। আজ বিধানসভায় বিরোধী দলনেতা জানান, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। সুরাবর্দি অ্যাভিনিউয়ের নামকরণ হোসেন শহিদ সুরাবর্দির নামে হয়নি। বরং তাঁর দাদু মৌলানা ওবায়েদুল্লাহ সুরাবর্দির নামে। এর পালটা ইতিহাস স্মরণ করান মুখ্যমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের নাম। তিনি স্পষ্ট করে দেন, কলকাতায় কোনও মুঘল-পাঠানের নাম থাকবে না। এর জন্য রাস্তার নামকরণের মূল্যায়ন হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.