Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

পুলিশকে ‘দুর্গাপুজোর উপহার’, অক্টোবর থেকে রেশন ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার ভবানীভবনে কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৭:৪৪

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৭:৪৪

options
link
পুলিশকে ‘দুর্গাপুজোর উপহার’, অক্টোবর থেকে রেশন ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom
ফাইল ছবি।
Advertisement

অক্টোবর থেকে রাজ্য পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অক্টোবর থেকে ৫০০ টাকা করে বাড়ানো হবে এই ভাতা। এতদিন এই ভাতা বাবদ দেড় হাজার টাকা করে পেতেন পুলিশ কর্মীরা। অক্টোবর থেকে তা বেড়ে হবে ২ হাজার টাকা। এই ভাতা বৃদ্ধিকে ‘দুর্গাপুজোর গিফট’ বলে উল্লেখ করেন শুভেন্দু। তিনি আরও জানান, এবার দুর্গাপুজোর মাসে পুজোর আগেই বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারের কর্মীরা। এই নিয়ে অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে কথা হয়েছে তাঁর।

মঙ্গলবার ভবানীভবনে কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে পুলিশের রেশন ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবে এটা তো হতে পারে না। কিছু না কিছু তো দিতে হবে। আমি দুর্গাপুজোর গিফট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে ৫০০ টাকা করে বাড়িয়ে দিলাম।” পরবর্তীকালে পুলিশকে আরও সহযোগিতার বার্তা দেন তিনি। সকলকে ভালো করে কাজ করারও পরামর্শ দেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ট্রাফিক পুলিশের জন্যও ‘উপহার’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতা শহরে বৃষ্টি হচ্ছে। সেই বিষয় উল্লেখ করে শুভেন্দু জানান, এই বৃষ্টিতে ট্রাফিক পুলিশদের দেখে তাঁর খুব খারাপ লেগেছে। ভাঙা ছাতা নিয়ে সব ভিজছে। এই দৃশ্য দেখে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার সিপিকে তিনি বলেন, “এঁদের তো আমার জন্য জ্বর হবে। শরীর খারাপ হবে। ঘন ঘন ক্যালপল খেতে হবে।” এরপরই এনকেডিএ ও হিডকোকে তিনি অনুরোধ করেন, তারা যেন নিজেদের ফান্ড থেকে কলকাতা ও রাজ্য পুলিশের ট্রাফিক কর্মীদের জন্য ভালো ছাতা, রেনকোট ও গামবুটের ব্যবস্থা করে দেয়। মন্ত্রী অগ্নিমিত্রা পালও এর অনুমোদন দেন। মঙ্গলবারই ভবানী ভবনে ট্রাফিক পুলিশের জন্য ছাতা, রেনকোট-সহ বৃষ্টিতে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.