‘চল্লিশ পেরলেই চালশে’! কিন্তু সত্যিই কি তাই? চোখে চালসে পড়ুন না পড়ুক, শরীরের খিদের ক্ষেত্রে প্রচলিত ধারণা প্রায় এরকমই। অর্থাৎ মাঝবয়সে পৌঁছে শরীরের আগুন বুঝি নিভে নিভে আসে। কিন্তু এমন ভাবার কোনও কারণ নেই। অন্তত নয়া সমীক্ষা তেমনই বলছে। বিশ্বের শীর্ষস্থানীয় ডেটিং প্ল্যাটফর্ম ‘অ্যাশলে ম্যাডিসন’ সম্প্রতি এমনই একটি বিষয় নিয়ে ওই সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৪৫ শতাংশ মহিলা স্বীকার করেছেন, চল্লিশোর্ধ্ব বয়সে পৌঁছনোর পরই তাঁরা তাঁদের যৌন আকাঙ্ক্ষার সর্বোচ্চ চূড়া ছুঁয়েছেন। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ওই নারীরা আরও যৌন আবেদনময়ী হয়ে ওঠেন।
অনেকেই জানিয়েছেন, বহু বছরে ধরে সম্পর্কের মধ্যে থাকতে থাকতে, চাকরি, সংসার সব সামলানোর ভিতর দিয়েই জীবনকে আরও ভালো করে বুঝতে পারা যায়। ফলে নিজেদের চাহিদা ঠিক কতটা সেটাও বুঝে নিয়ে সঙ্গীর সঙ্গে মনের কথা আরও খুলে বলা যায়। এতে আত্মবিশ্বাস বাড়ে। পাশাপাশি বিছানায় নতুন ধরনের অভিজ্ঞতা পেতে ইচ্ছে করে।
সম্পর্ক ও যৌনতা বিশেষজ্ঞ ট্যামি নেলসন বলছেন, ”আমার পেশাদার অভিজ্ঞতায় দেখেছি, ডিভোর্সের পরই নতুন করে নিজেকে এক্সপ্লোর করতে ইচ্ছে করে। তবে একটা সময় কেটে যাওয়ার পর।” তাঁর ব্যাখ্যা, দীর্ঘমেয়াদী সম্পর্কের সমাপ্তি ঘটলে শুরুতে শোক থাকে। পরে সেই পর্যায়টি পার হয়ে গেলে ডেটিং এবং যৌনতার জন্য নতুন করে খোঁজ শুরু হয়। তখন নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করার আগ্রহ আরও বেড়ে যায়।
আরও পড়ুন:
সেই সঙ্গেই তিনি পরিষ্কার করেছেন, প্রত্যেক নারীরই চল্লিশ বছর বয়সে যৌন জাগরণ ঘটে। অর্থাৎ আকাঙ্ক্ষা কোনও নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে না! সোজা কথায়, শরীরী কামনার কোনও ‘এক্সপায়ারি ডেট’ হয় না। এমনটাই বলছে নয়া সমীক্ষা। এই সমীক্ষা নতুন করে বুঝিয়ে দিচ্ছে, যৌনতা ও যৌন আকর্ষণ সম্পর্কিত পুরনো ধারণাগুলি এবার ভেঙে দেওয়ার সময় এসেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘চক্রব্যুহ’ পেরিয়ে পুতিনের পাতে পৌঁছয় খাবার! কেন ‘প্রোটোকল’ মেনে পেট ভরতে হয় রুশ প্রেসিডেন্টকে?
-
সুব্রত কাপের পর কিকবক্সিংয়েও অভূতপূর্ব সাফল্য, ফের লাইমলাইটে ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রাম
-
ট্রাম্পের ‘দাদাগিরি’ চলবে না! ব্রিকসের শক্তি বাড়াতে ‘পঞ্চশীল’ দাওয়াই জিনপিংয়ের
-
দশমীতে পরিবারের সকলের হাতে অপরাজিতার বালা! ১৬৪ বছর আগে স্বপ্নাদেশের পর শুরু হয় ঝাড়গ্রামের এই পুজো
-
বাগেশ্বরের ছবি পোড়ানো কাণ্ডে ধুন্ধুমার ভবানীপুরে, থানার সামনে কংগ্রেস-বিজেপির হাতাহাতি