বর্ষায় বৃষ্টি লেগেই রয়েছে। রাস্তায় বেরলেই জল, কাদা। তার ফলে নখের যাচ্ছেতাই অবস্থা। এদিকে, আবার সামনেই পুজো। এই সময় নখের সমস্যা হলেই পুজোর সাজ দফারফা। এই পরিস্থিতিতে ত্বকের পাশাপাশি নখেরও যত্ন নিন। নইলে পুজোয় সাজের দফারফা।
প্রথমেই জেনে নেওয়া যাক, বর্ষায় নখে ঠিক কোন কোন সমস্যা দেখা যায়।
আরও পড়ুন:
Advertisement
- বারবার নখ ভিজে যাওয়ার ফলে তার স্বাভাবিক আর্দ্রতা হারাতে পারে। তাই নখ ভিজে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিন।
- এই সময় নখের চারপাশে সংক্রমণ দেখা দিতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করুন পা সবসময় ভালো করে শুকিয়ে নিতে।
- বর্ষার কাদা জল পায়ে লাগার ফলে নখের বৃদ্ধি কমে যেতে পারে।

- এছাড়া নখের রং বদলে যাওয়ার সমস্যা খুবই স্বাভাবিক। কারও কারও হলুদ আবার কারও নখ কালো হয়ে যায়। তাই এই সময়ে নখ শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভিজে জুতোও বেশিক্ষণ পরবেন না।
- নখ ভিজে থাকার ফলে দুর্বল হয়ে যায়। তাই বারবার ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়। এই সময়ে প্রোটিন, আয়রন, জিঙ্ক, বায়োটিন যুক্ত খাবারদাবার খান। তাতে নখ আরও শক্তিশালী হবে।
এই সমস্যাগুলি দেখলেই পায়ের নখের যত্ন নেওয়া প্রয়োজন। ঘরোয়া পদ্ধতিতে কীভাবে যত্ন নেওয়া সম্ভব?
- বাইরে থেকে ফিরে পা ভালো করে ধুয়ে নিন। নরম তোয়ালেতে পা মুছে নিন। এবার হালকা হাতে ময়েশ্চারাইজার মেখে নিন।
- সপ্তাহে একবার পা ভালো করে পরিষ্কার করুন। একটি গামলিতে ঈষদুষ্ণ জল নিন। তাতে একটুকরো লেবু দিন। লেবু না থাকলে ভিনিগারও দিতে পারেন। শ্যাম্পু দিন। এবার পা ৩০ মিনিট ডুবিয়ে রাখুন। ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিন। তাতেই সুন্দর হবে পা।
মাসে একবার পার্লারে গিয়ে পেডিকিওর করিয়ে নিতে পারেন। তাতে পুজোর আগে পা আরও সুন্দর হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
Advertisement
সর্বশেষ খবর
-
সুব্রত কাপের পর কিকবক্সিংয়েও অভূতপূর্ব সাফল্য, ফের লাইমলাইটে ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রাম
-
ট্রাম্পের ‘দাদাগিরি’ চলবে না! ব্রিকসের শক্তি বাড়াতে ‘পঞ্চশীল’ দাওয়াই জিনপিংয়ের
-
দশমীতে পরিবারের সকলের হাতে অপরাজিতার বালা! ১৬৪ বছর আগে স্বপ্নাদেশের পর শুরু হয় ঝাড়গ্রামের এই পুজো
-
বাগেশ্বরের ছবি পোড়ানো কাণ্ডে ধুন্ধুমার ভবানীপুরে, থানার সামনে কংগ্রেস-বিজেপির হাতাহাতি
-
হম্বিতম্বিই সার! ঝাড়খণ্ডের আদানি প্ল্যান্টের বিদ্যুতেই আলো জ্বলবে বাংলাদেশে