নিজের বুথেই জিততে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষ টাটা, বাই বাই করে দিয়েছে। ক্যামাক স্ট্রিটে বিজেপির উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই মমতাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানান, মমতার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ তাঁকে দরজা দেখিয়ে দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম চেতলার যে বুথে ভোট দেন সেখানেও তৃণমূল হেরেছে।
এই বিষয়ে আরও খবর
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, মিত্র ইনস্টিটিউশনের চারটি বুথেই হেরেছেন মমতা। প্রত্যেকটিতেই বিজেপি লিড পেয়েছে। শুভেন্দুর কথায়, “যে নিজের বুথেই জিততে পারেন না, তাঁকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। আপনার রাজনৈতিক দিন শেষ। টাটা, বাই বাই, খতম, পুরা খতম করে দিয়েছে।” ভবানীপুর বিধানসভার চেতলা গার্লস কেন্দ্রে ভোট দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেও পাঁচটি বুথে বিজেপি লিড পেয়েছে বলে জানান শুভেন্দু। তাঁর কথায়, “চেতলায় বসবাসকারী বাঙালি হিন্দুরা আমাকে ১৫ হাজার ভোটের লিড দিয়েছে।”
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তাঁর কেন্দ্রেই হারিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকেও তিনি জয়লাভ করেছেন। যদিও তিনি নন্দীগ্রাম আসন ছেড়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুরে এদিন প্রথম সভা করলেন শুভেন্দু। সোমবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে বিজেপির এই মঞ্চ থেকে তাঁকে জেতানোর জন্য ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত



