Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Congress

প্রদেশ সভাপতি দীপা দাশমুন্সি! ‘চরম ষড়যন্ত্র…’ ভুয়ো খবর নিয়ে তোপ কং নেত্রীর

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস নেত্রী জানান, এহেন তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এরকম খবর ছড়িয়ে কংগ্রেসের চরম ক্ষতির ষড়যন্ত্র করছে কয়েকজন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৪:৫২

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৪:৫২

options
link
প্রদেশ সভাপতি দীপা দাশমুন্সি! ‘চরম ষড়যন্ত্র…’ ভুয়ো খবর নিয়ে তোপ কং নেত্রীর zoom
ফাইল ছবি।

সোশাল মিডিয়ায় তাঁর নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, এই নিয়ে সরব হলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাশমুন্সি। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন তিনি। কয়েকদিন ধরে সোশাল মিডিয়া ও কয়েকটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে দীপা দাশমুন্সিকে। প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেয়েছেন তিনি। এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস নেত্রী জানান, এহেন তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এরকম খবর ছড়িয়ে কংগ্রেসের চরম ক্ষতির ষড়যন্ত্র করছে কয়েকজন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুন ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement

এদিন সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন দীপা। সেখানে লেখা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন দীপা দাশমুন্সি। এই ছবির ক্যাপশনে কংগ্রেস নেত্রী লিখেছেন, “সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমে, বিশেষ করে বেশ কিছু পোর্টালে এবং সমাজমাধ্যমে কিছু মানুষ কোনও অসৎ উদ্দেশ্যে আমার নাম ও ছবি ব্যবহার করে ‘আমাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি’ হিসাবে ঘোষণা করছেন। প্রথমেই বলে রাখি এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম পূরবী মুখোপাধ্যায়। আজকের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে আমার আসীন হওয়ার সম্ভাবনা নিয়ে দলীয় নেতৃত্বের কোনও মহলে, কোনও স্তরেই কোনও পর্যালোচনা হয়নি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

এরপরই কংগ্রেস নেত্রী জানান, তাঁর নাম ও ছবি ব্যবহার করে যাঁরা এরকম মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন তাঁরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সমূহ ক্ষতি করার চরম ষড়যন্ত্র করছেন। অবিলম্বে এই সব খবর পরিবেশন ও প্রচারের কাজ বন্ধ না হলে এবং এর জন্য সোশাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করা না হলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। ভবিষ্যতেও এরকম ভিত্তিহীন খবর ছড়ানো হলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.