কলহার মুখোপাধ্যায়: আবাসনের মধ্যে আত্মহত্যার চেষ্টা পুলিশ কনস্টেবলের। পাতিপুকুরে পুলিশ আবাসনের ছাদ থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অপূর্বকুমার মণ্ডল নামে এক কনস্টেবল। প্রাথমিকভাবে একে আত্মহত্যার চেষ্টা বলেই মনে করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, তা জানতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।
পাতিপুকুর পুলিশ আবাসনে থাকতেন বছর আটত্রিশের অপূর্বকুমার মণ্ডল। জানা গিয়েছে, তাঁর আদি বাড়ি রায়গঞ্জে। তিনি রাজভবনে কর্তব্যরত ছিলেন। শনিবার দুপুরে আচমকাই দুর্ঘটনা। আবাসনের তিনতলার ছাদ থেকে পড়ে যান অপূর্ব। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানেই কিছুক্ষণ পড়ে ছিলেন। এরপর আবাসনের এক পুলিশকর্মী তাঁকে ওই অবস্থায় দেখে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর কোমরে গুরুতর চোট লেগেছে। আইসিইউ-তে ভরতি করিয়ে শুরু হয়েছে চিকিৎসা। খবর দেওয়া হয়েছে রায়গঞ্জে, অপূর্বর বাড়িতে।
[আরও পড়ুন: ‘কোমরের জোর নেই, বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে কী বলবে?’, তৃণমূলকে কটাক্ষ দিলীপের]
সহকর্মীদের অনেকের বক্তব্য, অপূর্ব বেশ কয়েকদিন ধরে কাজ নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। রাজভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গার কাজের দায়িত্ব তাঁর কাঁধে পড়ায় একটু চাপও অনুভব করছিলেন। তবে সেই চাপ কি এতটাই হয়ে গিয়েছিল যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে হল অপূর্বকে? এই প্রশ্ন উঠছে পুলিশ মহলে। বিস্তারিত জানতে লেক টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আপাতত প্রার্থনা, অপূর্ব যাতে সুস্থ হয়ে দ্রুত ফিরে আসেন।
[আরও পড়ুন: কলকাতায় ফের বাড়ল কনটেনমেন্ট জোন, কোন কোন জায়গা জুড়ল তালিকায়?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে