কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সকালে নিউটাউনে টেকনো সিটি থানার বারাকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। অস্বাভাবিকভাব এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের নাম দিব্যেন্দু মাণিক। টেকনো সিটি থানার এসআই। কর্মঠ, দক্ষ কর্মী হিসেবই ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন তিনি। তবে কিছুদিন যাবৎ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সঙ্গে কোনও অশান্তি চলছিল কি না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: কড়েয়ায় বহুতলে বিস্ফোরণ! ভাঙল বাড়ির একাংশ, জখম অন্তত ৪]
প্রসঙ্গত, দিন কয়েক আগে কেশপুরে আত্মহত্যা করেন এক পুলিশ কর্মী। তাও আবার থানা লাগোয়া বারাকে। তবে কী কারণে ওই পুলিশ কর্মী আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়। মৃতের নাম সঞ্জয় চৌধুরী (৪৭)। রাজ্য পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন তিনি। পুরুলিয়ার বাসিন্দা। যদিও বর্তমানে স্ত্রী, সন্তানকে নিয়ে মেদিনীপুরের পুলিশ কোয়ার্টারে থাকতেন। হঠাৎ কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তিনি, সে কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন তিনি। তবে পারিবারিক অশান্তির জেরে নাকি কাজের চাপে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, তা স্পষ্ট ছিল না।
[আরও পড়ুন: WB Bypolls: জোড়া নিম্নচাপের মধ্যেই নির্বাচন, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকছে NDRF]
সর্বশেষ খবর
-
বাড়িতে জমেছে ডেলিভারি বক্স? ফেলে দেবেন না, কাজে লাগান এই ৫ উপায়ে
-
ক্যাম্পাসেই কুপিয়ে মেরেছিল ‘মুক্তমনা’ নকশালরা! যাদবপুরে গোপাল সেন হত্যাকাণ্ডের তদন্ত চাইলেন শুভেন্দু
-
নজরকাড়া শামি-ঈশানরা, ১৪ বছর পর দলীপ ট্রফির খেতাব পূর্বাঞ্চলের
-
ব্রিকসে আসছেন না তারেক! তবে দিল্লি সফর এড়াতে পারবেন খালেদাপুত্র? নজরে ‘গঙ্গা জলবণ্টন’
-
আত্মপরিচয়ের রাজনীতি ও আদমশুমারি