Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Kolkata Municipality

‘হাত’ ছেড়ে কাউন্সিলর তৃণমূলে, পুরসভায় কংগ্রেসের থাকল এক

কলকাতা পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১১:২৩

options
link
‘হাত’ ছেড়ে কাউন্সিলর তৃণমূলে, পুরসভায় কংগ্রেসের থাকল এক zoom

স্টাফ রিপোর্টার: কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর ওয়াসিম আনসারি। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেটিয়াবুরুজ (Metiaburuz) এলাকায় ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ওয়াসিম। বৃহস্পতিবার বিধায়ক আবদুল খালেক মোল্লার হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি। এতদিন কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ‌্যা ছিল ১৩৫। ওয়াসিম আনসারিকে নিয়ে তা দাঁড়াল ১৩৬-এ। উলটো দিকে কলকাতা পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেস।

বিগত পুরভোটে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন দুই কাউন্সিলর। সন্তোষ পাঠক আর ওয়াসিম আনসারি। ওয়াসিম আনসারি দলবদল করায় শেষমেশ টিকে রইলেন সন্তোষ একা। কেন দলবদল? ওয়াসিম আনসারি জানিয়েছেন, কংগ্রেসে থেকে উন্নয়নের কাজ করা যাচ্ছে না। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতেই দলবদল।

Advertisement

[আরও পড়ুন: অশান্ত মণিপুরে এবার খোদ মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা!]

উল্লেখ‌্য, কয়েকদিন আগেই পুর অধিবেশনে চেয়ারপার্সন জানিয়েছিলেন, বিরোধীদের ভূমিকা কমছে ক্রমশ। সেসময় মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, বিরোধীদের সংখ‌্যা যেভাবে কমছে এবার তৃণমূল থেকেই দু’একজনকে বিরোধী আসনে বসাতে হবে। পুরসভায় এই মুহূর্তে সব মিলিয়ে বিরোধী কাউন্সিলর দাঁড়াল আটজনে। তার মধে‌্য বিজেপির তিনজন, সিপিএমের একজন, সিপিআইয়ের একজন, কংগ্রেসের একজন, আর দু’জন নির্দল কাউন্সিলর। কংগ্রেস কাউন্সিলরের দলবদল নিয়ে সন্তোষ পাঠককে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ভাগ্যবদল, অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ঢুকলেন অশ্বিন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.