অর্ণব আইচ: রাতের শহরে আক্রান্ত আইনজীবী দম্পতি৷ বেশ কয়েকজন যুবককে রাস্তায় প্রস্রাব করার প্রতিবাদ করায় নিৃহীত স্বামী-স্ত্রী৷ বাইকবাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ দুজনেই৷ টালিগঞ্জ থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে৷ এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷
[সাউথ সিটি মলের সামনে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪]
কসবা এলাকায় অফিস রয়েছে ওই আইনজীবীর৷ তাঁর স্ত্রী শুক্রবার রাতে স্বামীর সঙ্গে কসবা থেকে রবীন্দ্র সরোবর হয়ে টালিগঞ্জ দিয়ে বাড়ি ফিরছিলেন৷ রবীন্দ্র সরোবরের কাছে রাস্তা দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি৷ মহিলা দেখেন, বেশ কয়েকজন যুবক রাস্তায় দৃষ্টিকটূভাবে প্রস্রাব করছে৷ এই ঘটনার প্রতিবাদ করেন ওই মহিলা৷ তাদের কাজে বাধা দেওয়ায় ওই যুবকেরা উত্তেজিত হয়ে পড়ে৷ অভিযোগ, আইনজীবী দম্পতিকে কটূক্তি করতে শুরু করে যুবকেরা৷ গন্ডগোলে জড়াতে না চেয়ে এলাকা ছেড়ে তড়িঘড়ি চলে যাওয়ার চেষ্টা করেন দম্পতি৷ অভিযোগ, এরপরই শুরু হয় বাইকবাহিনীর তাণ্ডব৷ ওই যুবকেরা বাইকে চড়ে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামগামী রাস্তায় দম্পতিকে ধাওয়া করে৷
[সাবধান! শহর নোংরা করলেই এবার দিতে হবে ৫০০০ টাকা জরিমানা]
যুবকদের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে রাস্তায় থাকা এক ট্রাফিক সার্জেন্টের সহযোগিতা চান দম্পতি৷ গোটা ঘটনা শোনেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট৷ এদিকে, পরিস্থিতি বেগতিক বুঝে ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই যুবকেরা৷ এই ঘটনায় টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে প্রতিবাদী দম্পতিকে হেনস্তার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷
[যেখানে সেখানে থুতু-পানের পিক ফেলা বন্ধে কমিটি গঠন মুখ্যমন্ত্রীর]
শহর পরিষ্কার রাখতে সদ্যই ‘সেভ গ্রিন, কিপ ক্লিন’ কর্মসূচি নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছেন তিনি৷ শুধু তাই নয় বিধানসভায় নতুন একটি বিলও পাস হয়েছে৷ নয়া নিয়মানুযায়ী, শহর অপরিষ্কার করলে ৫০০০ টাকা এবং প্রতিষ্ঠান নোংরা করলে ১ লক্ষ টাকা জরিমানা হবে৷ তারপরেও শহরেই দম্পতির নিগৃহীত হওয়ার ঘটনায় জনসচেতনতার অভাবই স্পষ্ট হয়েছে৷
সর্বশেষ খবর
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে ‘প্রাকৃতিক গ্যাস’ ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?