Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Debraj Chakraborty

প্রোমোটারকে মারধরের অভিযোগ, এবার পুলিশের জালে দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী

মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:৫০

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ১৪:৫০

options
link
প্রোমোটারকে মারধরের অভিযোগ, এবার পুলিশের জালে দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী zoom
প্রোমোটারকে মারধরের অভিযোগ, এবার পুলিশের জালে দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী
Advertisement

এবার পুলিশের জালে দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) ছায়াসঙ্গী। দীর্ঘদিন ধরে প্রোমোটারকে মারধরের ঘটনায় অভিযুক্ত অমিত চক্রবর্তীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ।

একাধিক অপরাধমূলক কাজের অভিযোগে দিন কয়েক আগে গ্রেপ্তার হন বাগুইআটির তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু। বছর দুই আগে সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে প্রোমোটারকে মারধরের অভিযোগ ওঠে। তাতে মামলাও দায়ের হয়। তখন তিনি ফেরার থাকায় গ্রেপ্তার করা যায়নি। পরে কাউন্সিলর থানায় আত্মসমর্পণ করে আগাম জামিন নেন। কিন্তু তারপরও তাঁর দৌরাত্ম্য কমেনি বলে অভিযোগ ছিল এলাকাবাসীর। প্রভাব খাটিয়ে আক্রান্ত প্রোমোটারের দায়ের করা অভিযোগ মিথ্যে প্রমাণ করার চেষ্টাও করেছিলেন। এমনটা আদালতে জানিয়েছিলেন খোদ অভিযোগকারী। গত শুক্রবার প্রোমোটারকে মারধর, তোলাবাজির অভিযোগে সরাসরি বাড়ি থেকে তুলে এনে গ্রেপ্তার করা হয় তাঁকে।

Advertisement

সেই ঘটনাতেই নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) ছায়াসঙ্গী হিসেবে পরিচিত অমিত চক্রবর্তীর। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন স্থানীয়রা। মঙ্গলবার রাতে তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ। আজ, বুধবার তাঁকে তোলা হবে আদালতে। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে ধৃতকে ১০ দিনের জন্য হেফাজতে চাওয়া হবে। এ দিকে রটে যায় দেবরাজকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু দেবরাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি বলেই জানা গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.