সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফের কলকাতায় মৃত্যু হল আরও একজনের। মৃতের নাম প্রজ্ঞা সাহা। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই শিশুর।
[আরও পড়ুন: ‘অভিভাবক হিসাবে গিয়েছি’, যাদবপুর কাণ্ডে অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল]
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিল রানিকুঠির বাসিন্দা বছর নয়েকের প্রজ্ঞা সাহা। এলাকার চিকিৎসকের পরামর্শে কাজ না হওয়ায় কয়েকদিন আগেই তাঁকে ভরতি করা হয়েছিল স্থানীয় একটি হাসপাতালে। তাতে পরিস্থিতি উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার ওই শিশুটিকে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। রবিবার ভোর রাতে মৃত্যু হয় তার। সূত্রের খবর, মৃতার ডেথ সার্টিফিকেটেও মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ আছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, যখন ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ছিল। সেই কারণে, প্রথম থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। প্রসঙ্গত, গত বর্ষায় রাজ্যে কার্যত মহামারির আকার নিয়েছিল ডেঙ্গু। প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এবছর স্বাস্থ্য দপ্তরের তরফে দাবি করা হয়েছিল, চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরও ক্রমশ বাড়ছে ডেঙ্গিতে মৃতের সংখ্যা। হিসেব অনুযায়ী চলতি বছরে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় তোলা হয়েছে প্রশাসনকে। বলা হয়েছে, পুরসভাগুলি পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ।
[আরও পড়ুন:কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়,পুজোর আগেই নিম্নচাপের ভ্রুকুটি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে