Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

দিনের আলোয় ভেঙে পড়ল বহুতল, দেরিতে পুলিশ আসায় ক্ষোভ বাসিন্দাদের

ক্ষতিগ্রস্ত একতলায় থাকা দোকানপাটও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১৫:৪১

options
link
দিনের আলোয় ভেঙে পড়ল বহুতল, দেরিতে পুলিশ আসায় ক্ষোভ বাসিন্দাদের zoom
Advertisement

সুব্রত বিশ্বাস: বেলুড় মঠ থেকে সামান্য দূরেই ভেঙে পড়ল বহুতল। সোমবার বিকেল তিনটে নাগাদ জরাজীর্ণ বসতবাড়িটিতে ভাঙন দেখা যায়। তিনতলা থেকে ভাঙতে শুরু করে। দোতলারও কিছু অংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় নিচের দোকানপাট। যদিও এখনও এ ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

22773398_1570947942964918_1467485203_n

Advertisement

সত্যনারায়ণ টেম্পল রোডের উপর অবস্থিত এই জরাজীর্ণ বাড়িটি। বেলুড় মঠ থেকে হাওড়ার দিকে গেলে রাস্তার ধারেই দেখা যায় বাড়িটিকে। বেশ পুরনো বাড়িটি যে কোনও সময় ভেঙে পড়তে পারত। যদিও তা সত্ত্বেও বাসিন্দারা বসবাস করতেন। একতলায় বেশকিছু দোকানপাটও ছিল। সোমবার বিকেলের দিকে ঘটে অঘটন। বাড়ির একাংশ ভেঙে পড়তে থাকে। পলকে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। তিনতলা ও দোতলার একাংশের চাঙড় ভেঙে পড়ায় পথাচারীদেরও আহত হওয়ার সম্ভাবনা ছিল। যদিও সৌভাগ্যক্রমে কোনও বিপদ ঘটেনি। তবে বেলা প্রায় সাড়ে তিনটে নাগাদ ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি। প্রায় ঘণ্টাখানেক কেটে গেলেও পুলিশ না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

22751867_1570947919631587_780599527_n

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.