Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন, কুকুরের মতো ছুটিয়ে মারব’, দিলীপের মন্তব্যে ফের বিতর্ক

রথযাত্রার বিকল্প হিসেবে পদযাত্রার ভাবনা গেরুয়া শিবিরের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ২০:৪০

options
link
‘হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন, কুকুরের মতো ছুটিয়ে মারব’, দিলীপের মন্তব্যে ফের বিতর্ক zoom

রূপায়ন গঙ্গোপাধ্যায়: আরামবাগের সভায় বিতর্কিত মন্তব্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, “হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন। রথযাত্রায় যারা বাধা দিচ্ছে, তাদের কুকুরের মতো ছুটিয়ে মারব।” এদিক রাজ্য বিজেপি সূত্রে খবর, রথযাত্রা না হলে জানুয়ারি থেকে রাজ্যজুড়ে পদযাত্রায় নামবে বিজেপি। কেন্দ্রীয় নেতাদের এনে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে সভা। তবে আদালত রথযাত্রার নতুন দিন জানতে চাইলে, সেটাও তৈরি আছে। অনুমতি দিলে ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর নির্ধারিত রুটেই নামবে রথ। সোমবার দলীয় কর্মসূচিতে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

[রথযাত্রার অনুমতি না মিললে রাজ্যজুড়ে চলবে আইন অমান্য, হুঁশিয়ারি দিলীপের়]

আজ আরামবাগে এক জনসভায় শাসকদলকে আক্রমণ করতে গিয়ে কুকুর বলে ফেললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন। রথযাত্রায় যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের কুকুরে মতো ছুটিয়ে মারব।” এই মন্তব্য নিয়ে গোটা রাজ্যে সমালোচনার ঝড় উঠেছে। এদিকে শাসকদলকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। রাজ্যে দলীয় কর্মসূচিতে এসে স্মৃতি ইরানি বলেন, ‘রাজ্যে গণতন্ত্র নেই। রথযাত্রা নিয়ে বাংলায় যা চলছে, তা থেকে সব বোঝা যায়। সারা দেশ পশ্চিমবঙ্গের এই চেহারা দেখছে।”

Advertisement

[ফের ‘মানুষখেকো’ চিতাবাঘের হামলা, জখম বৃদ্ধ]

Addressing a Protest March at Arambagh, Hooghly Zela.
“…We will demonstrate in front of every SDO, BDO, DM and SP offices till we get the permission for #GantantraBachaoYatra …” pic.twitter.com/RYWag223cy

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.