Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Anik Dutta

ভোটের দিন স্থানীয়দের সঙ্গে বচসার জেরে ‘শ্লীলতাহানির মামলা’, পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে অনীক দত্ত

১ জুন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দিন অনীকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৪, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৪, ২০:১৬

options
link
ভোটের দিন স্থানীয়দের সঙ্গে বচসার জেরে ‘শ্লীলতাহানির মামলা’, পুলিশের বিরুদ্ধে হাই কোর্টে অনীক দত্ত zoom

গোবিন্দ রায়: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন পরিচালক অনীক দত্ত। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন অনীক।

গত ১ জুন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দিন অনীকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। শ্লীলতাহানি-সহ একগুচ্ছ ধারায় মামলা দায়ের করা হয় পরিচালকের বিরুদ্ধে। ঘটনাচক্রে, সে দিন ভোট দিতে গিয়ে স্থানীয়দের একাংশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন অনীক। সেই সূত্র ধরেই এফআইআর। এ ঘটনার কথা নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

সেই ফেসবুক লাইভে অনীক দত্ত জানান , “আমাকে বলেছে, ‘কী করে সাহস হয়। জলে থেকে কুমিরের সঙ্গে লাগতে এসেছো’! কেউ কেউ বলল, ‘ব্যাটা বিজেপি’!” তাঁকে এ-ও বলা হয়, “মেরে সাবাড় করে দেব।” তাঁকে ৪ জুনের (ভোটগণনার দিন) পরে খুনের হুমকি দেওয়া হয়েছে অভিযোগ করে ফেসবুক লাইভে অনীক বলেছিলেন, “আপনাদের জানিয়ে রাখলাম ঘটনাটি। পুলিশ হয়তো কোনও ভাবে দেখবে বিষয়টি। আপনারা যদি দেখেন ৪ তারিখে আমার পঞ্চত্বপ্রাপ্তি হয়েছে তা হলে বুঝবেন কারা দায়ী।’’

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.