সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিমা নিরঞ্জনের সময়সীমা বাড়ানোর পক্ষেই রায় দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ রাজ্য সরকারের প্রস্তাবিত বিকেল চারটের সময়সীমা নাকচ করে বিচারপতি দীপঙ্কর দত্তর রায়ই বহাল রাখল আদালত৷
এবছর বাড়ির প্রতিমা নিরঞ্জন বিকেল চারটের মধ্যে করতে হবে বলে নির্দেশ দেয় রাজ্য সরকার৷ এই প্রেক্ষিতে দায়ের হয় এক জনস্বার্থ মামলা৷ ধর বাড়ি-সহ আরও কয়েকটি বনেদি বাড়ি এই নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়৷ রাজ্য সরকারের প্রস্তাবনা খারিজ করে আদালত নির্দেশ দেয়, বাড়ির পুজোর বিসর্জন সন্ধে ৬টা পর্যন্ত করা যাবে৷ তবে ৪টের পর আর কোনও শোভাযাত্রা না করা নির্দেশ দেওয়া হয়৷ এদিকে দশমীর পরদিন মহরম থাকায় বাড়তি কোনও ঝুঁকি নিতে রাজি ছিল না পুলিশ ও প্রশাসন৷ সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার৷ সেখানেও বহাল থাকল একই রায়৷ অর্থাৎ সন্ধে ৬টা পর্যন্তই বাড়ির প্রতিমা বিসর্জন করা যাবে৷ হাই কোর্টের এই রায়ে স্বস্তি ফিরেছে বনেদি বাড়িপ পুজোয়৷
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা