Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Duare Sarkar

রাজ্যবাসীর জন্য সুখবর, বাড়ল দুয়ারে সরকার পরিষেবার মেয়াদ

জেনে নিন কতদিন পর্যন্ত মিলবে পরিষেবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ১২:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ১২:৪৯

options
link
রাজ্যবাসীর জন্য সুখবর, বাড়ল দুয়ারে সরকার পরিষেবার মেয়াদ zoom
ফাইল ছবি

গৌতম ব্রহ্ম: মেয়াদ বাড়ল দুয়ারে সরকারের পরিষেবা। অর্থাৎ আরও কয়েকদিন নানা সরকারি পরিষেবা অনায়াসে পৌঁছে যাবে সাধারণ মানুষের দোরগোড়ায়। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

এদিন নবান্নর (Nabanna) তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে জানানো হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) এবং পাড়ায় সমাধানের পঞ্চম দফার কর্মসূচি পয়লা থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে এর মেয়াদ বাড়িয়ে আগামী ৫ ডিসেম্বর অবধি করা হল। পাশাপাশি সমস্ত জেলাকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, মোবাইল ভ্যানের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হয়, তা যেন আরও সক্রিয় করা হয়।

Advertisement

[আরও পড়ুন: নভেম্বরের শেষেও দেখা নেই শীতের, একধাক্কায় অনেকটা বাড়ল কলকাতার তাপমাত্রা]

প্রসঙ্গত, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর মতো আন্তর্জাতিকস্তরে প্রশংসা পেয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পও। মঙ্গলবার বারাসত দু’নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার প্রকল্প পরিদর্শন করেন ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান। রাজ্য়ের কাজে মুগ্ধ তাঁরা। দুয়ারে সরকার কর্মসূচি নজর কেড়েছে ইউনিসেফের (UNICEF)। আর এবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, চলতি বছর আরও কয়েকদিন এই পরিষেবা পাবে রাজ্যবাসী।

দুয়ারে সরকারের চতুর্থ দফা পর্যন্ত পঁচিশরকম পরিষেবা বা প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। এবার আরও কয়েকটি পরিষেবা যুক্ত করা হয়েছে। জমির পাট্টার জন‌্য আবেদন করা যাবে দুয়ারে সরকারের ক্যাম্পে। এমনকী বিদ্যুৎ বিল মেটানোর ব্যবস্থাও থাকছে। সম্প্রতি আবার এই ক্যাম্প থেকেই ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা প্রচারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তি করে দিতে হবে বলে আগেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য।

[আরও পড়ুন: উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে পড়ুয়াদের উস্কানির অভিযোগ, অধ্যাপককে শোকজ করল বিশ্বভারতী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.