সুব্রত বিশ্বাস: ফের লাইনে একাধিক কাজের জন্য আগামী সপ্তাহে বাতিল হচ্ছে একাধিক ট্রেন। নন-ইন্টারলকিং কাজের পর আপ কমন লুপ লাইনে ট্রেন চলাচল সম্ভব না হওয়ায় হাওড়া-চন্দনপুর শাখা আগামী ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকলে লোকাল ট্রেন চলাচল। এছাড়াও হাওড়া-খগড়পুর লাইনে বাতিল হতে চলেছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন।
হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৬০২১, ৩৬০৩৫ ও ৩৬০৩৭ এবং চন্দনপুর থেকে ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮ নম্বর ট্রেনগুলি ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে না। এদিকে খগড়পুর ডিভিশনের প্রি নন-ইন্টারলকিং কাজের জন্য ১৬ থেকে ১৮ এপ্রিল এবং নন-ইন্টারলকিং কাজের জন্য ১৯ ও ২০ এপ্রিল বেশ কিছু ট্রেন চলবে না। ১৭ এপ্রিল হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, ১৭ ও ২০ এপ্রিল হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ১৮, ১৯ ও ২০ এপ্রিল ভদ্রক-হাওড়া এক্সপ্রেসের মতো একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে।
[আরও পড়ুন: দণ্ডি কাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত, প্রতিবাদে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বন্ধ আদিবাসী সংগঠনের]
আবার পূর্বস্থলী ও কাটোয়া স্টেশনের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৫ এপ্রিল থেকে ২২ মে ট্রেন চলাচল খানিকটা ব্যাহত হতে পারে। রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতি ও রবিবার বাদ দিয়ে সকালে ১১টা ৪৫ মিনিট থেকে বেলা ৩টে ৪৫ মিনিট পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে। এক্ষেত্রে ব্যান্ডেল-কাটোয়া (৩৭৭৪৯), কাটোয়া-ব্যান্ডেল (৩৭৭৪৮) এবং কাটোয়া-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই হাওড়া ও শিয়ালদহের একাধিক শাখায় নন-ইন্টারলকিংয়ের কাজ চলায় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। এবারও অনেকগুলি দিন তাঁদের সমস্যায় পড়তে হবে।
[আরও পড়ুন: ‘মমতার হিটলারি শাসন চলবে না, বিজেপি পিসি-ভাইপোকে উৎখাত করবেই’, হুঙ্কার অমিত শাহের]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের