সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিশুমৃত্যুতে কাঠগড়ায় এনআরএস হাসপাতাল। শিশুর পরিবারের অভিযোগ, নিম্নমানের সুতো সুতো দিয়ে একাধিকবার অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। লাগাতার সুতোর কারণে এই ধরণের ঘটনার পরও কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না হাসপাতাল? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, মালদার গাজোলের বাসিন্দা মৃত ওই শিশুটি। মলদ্বারের সমস্যা নিয়ে চলতি মাসের ১৬ তারিখ এনআরএস হাসপাতালে ভরতি করা হয় ওই খুদেকে। ১৭ তারিখ প্রথম অস্ত্রোপচার হয় তার। সুতো ছিঁড়ে যাওয়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয় খুদের। এরপর চিকিৎসকরদের তত্ত্বাবধানেই ছিল শিশুটি। শনিবার সন্ধেয় হঠাৎই চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে খুদের। এরপরই অভিযোগ উঠতে শুরু করে যে অস্ত্রোপচারে নিম্নমানের সুতো ব্যবহারের কারণেই এই পরিণতি খুদের। যদিও দু’বার অস্ত্রোপচারের বিষয়টি স্বীকার করে নিলেও নিম্ন মানের সুতো ব্যবহার প্রসঙ্গে মুখে কুলুপ এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: ‘বাধা পেলে চুরমার করে দেব’, শাহর সভায় বামেদের বিক্ষোভকে চ্যালেঞ্জ রাহুল সিনহার]তা
প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিম্ন মানের সুতো দিয়ে পরপর তিনবার অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছিল এক সদ্যোজাতের। কার্যত একই অবস্থা হুগলির শেখ শামিমের। আট বছরের ওই শিশু খেলতে গিয়ে মলদ্বারে চোট পায়। এনআরএসে নিয়ে আসা হলে সেখানে অস্ত্রোপচারও হয়। কিন্তু সেলাই কাটার পর হঠাৎই সংক্রমণ ছড়িয়ে পড়ে তার সারা শরীরে। অন্যদিকে একই কারণে একই হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছে যাদবপুরের বাসিন্দা ১৫ দিনের এক খুদে। অস্ত্রোপচারের পর নিজে থেকে সেলাই খুলে যাওয়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয় তাঁর মলদ্বারে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই খুদেও।
[আরও পড়ুন: আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে পুলিশি বাধা, আটক সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার ]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!