Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সাম্বার ছন্দে দেবীর বোধন হাওড়ার পুজোয়

ডোমজুড়ের দক্ষিণ ঝাঁপড়দহের মা কালী ব্যায়াম সমিতিরও এবার থিম ‘রঙের ঝরনায় মা দুর্গা’৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৬, ০৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৬, ০৯:৩১

options
link
সাম্বার ছন্দে দেবীর বোধন হাওড়ার পুজোয় zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: “ইউ টি আমো কলকাতা”৷

জিকো, লিমা, আয়ার্টন সেনা-র দেশ থেকে রাজ্যে এসে এমনটাই বলতে পারেন রিওর ‘আলেগ্রে’-রা৷ পর্তুগিজ ভাষায় উৎসব প্রিয় মানুষদের যে ওই নামেই ডাকা হয়৷ ‘আলেগ্রে’৷

Advertisement

কোপাকাবানার সাদা বালিতে যে দেশ ফুটবলের আদব কায়দা শেখায়, সোমনাথ রায়ের ভাবনা তাদের টেনে এনেছে ১৫ হাজার ৭১৭ কিলোমিটার দূরে মধ্য হাওড়ার বাগবাদিনী ব্যায়াম সমিতির মণ্ডপে৷ বাগবাদিনী ব্যায়াম সমিতি মণ্ডপ তুলে ধরেছে রিও কার্নিভাল ও সাম্বা নাচের সাজসজ্জা৷ বোধনের দিন ঢাকের তালে ‘সাম্বা স্টেপ’ দেখতে তৈরি হাওড়া৷

এক লাফে রিও থেকে গুজরাত পৌঁছতে সময় লাগবে মিনিট খানেক৷ হাওড়ার চিত্তরঞ্জন স্মৃতি মন্দির পুজোয় কাগজের কুচি আর সান বোর্ডে মান্ডবি বিচের তীরবর্তী শহর৷ গুজরাত৷ পুজো কমিটির সম্পাদক চন্দনকান্তি চক্রবর্তী জানালেন, মণ্ডপজুড়েই এবার গুজরাতের শিল্পকলাকে তুলে ধরা হয়েছে৷ হাওড়ার আস্তিনে যেন একের পর এক চমক৷ ব্যাঁটরা সম্মিলনীর সৃজনশীলতায় চৈতন্য পরবর্তী বাংলার পটচিত্র৷ মণ্ডপজুড়েই পটচিত্র৷ পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পটশিল্পীদের নিয়ে আসা হয়েছে বলে জানালেন পুজো কমিটির কর্মকর্তা তপন দত্ত ও পার্থসারথী দে৷ আবার কদমতলার সুবল স্মৃতি সংঘ মণ্ডপ সাজাচ্ছে পাহাড় ও ঝরনা দিয়ে৷ জেলার অন্যতম এই পুজোর সভাপতি পুরসভার মেয়র পারিষদ দিব্যেন্দু মুখোপাধ্যায় জানালেন, পাহাড়ের মধ্যে পাখির ডাক, সারসপাখি সবই থাকছে৷

ডোমজুড়ের দক্ষিণ ঝাঁপড়দহের মা কালী ব্যায়াম সমিতিরও এবার থিম ‘রঙের ঝরনায় মা দুর্গা’৷ আবার দাশনগর যুব সংঘ মণ্ডপ সাজাচ্ছে পাতা, মাসরুম, প্লাস্টিক, পাইপ দিয়ে৷ উদ্বোধনেও চমক থাকবে বলে জানালেন পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক মেয়র পারিষদ বিভাস হাজরা৷ সালকিয়া তরুণ দলে অমৃতসরের স্বর্ণমন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ৷ আলোকসজ্জায় চমক থাকছে বলে জানালেন তরুণ দলের পুজোর সভাপতি প্রাক্তন বিধায়ক অশোক ঘোষ৷ ইছাপুর মিতালি সংঘের থিম ‘পুণ্যতোয়া পঞ্চমা’৷ আলোর মাধ্যমে পাঁচটি নদীকে তুলে ধরা হয়েছে৷ কামারডাঙ্গা শীতলাতলা বারোয়ারীর থিম ‘হারানো সুর’৷ পিয়ানো-র আদলে তৈরি ঠাকুর মন্দিরে থাকবেন দেবী দুর্গা৷ এছাড়া, মণ্ডপজুড়ে সাজানো থাকবে মাদল, বেহালা, তানপুরা-সহ বিভিন্নধরনের বাদ্যযন্ত্র৷ ব্যাঁটরা নবীন সংঘের থিম ‘সিঙ্গাপুর’৷ এখানে প্রতিমা দর্শন করলে দর্শনার্থীরা পাবেন সিঙ্গাপুরের ছোঁয়া৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.