Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
East-West Metro

ইস্ট-ওয়েস্টে জনতার ঢল! বড়দিনের পার্ক স্ট্রিটকে টেক্কা বইমেলার করুণাময়ী মেট্রোর

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো জুড়ে যাওয়ার পর এবারই ছিল প্রথম বইমেলা। ফলে মনে করাই হয়েছিল, অন্যবারের তুলনায় অনেক বেশি বইপ্রেমী মানুষ মেলাপ্রাঙ্গণে আসবেন মেট্রোয় চড়ে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:৩৩

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:৩৩

options
link
ইস্ট-ওয়েস্টে জনতার ঢল! বড়দিনের পার্ক স্ট্রিটকে টেক্কা বইমেলার করুণাময়ী মেট্রোর zoom
ইস্ট-ওয়েস্ট মেট্রো। ফাইল ছবি।
Advertisement

বড়দিনে পার্ক স্ট্রিট স্টেশনে যে পরিমাণ ভিড় হয়, তার থেকেও বইমেলার শেষ রবিবারে বেশি যাত্রী হল করুণাময়ী মেট্রোয়। এসপ্ল্যানেড-শিয়ালদহ জুড়ে যাওয়ায় বাইমেলার দিনগুলোয় রেকর্ড ভিড় হল ইস্ট ওয়েস্ট মেট্রোয় (East-West Metro)। হাজার হাজার যাত্রী হাওড়া ও শিয়ালদহে নেমে বইমেলায় যাওয়ার জন্য বেছে নিয়েছিলেন মেট্রোকেই। আর তাতেই মেট্রোর ‘লক্ষ্মী এল ঘরে’।

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো জুড়ে যাওয়ার পর এবারই ছিল প্রথম বইমেলা। ফলে মনে করাই হয়েছিল, অন্যবারের তুলনায় অনেক বেশি বইপ্রেমী মানুষ মেলাপ্রাঙ্গণে আসবেন মেট্রোয় চড়ে। সেইমতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল, দেখাও গেল তা-ই। তবে করুণায়ময়ী স্টেশনের যাত্রীসংখ্যা
যেন সব হিসাব ওলটপালট করে দিয়েছে কর্তৃপক্ষের। মেট্রোসূত্রে জানা গিয়েছে, বইমেলার ক’দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (Kolkata Metro) প্রায় ২৫ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। সব থেকে বেশি যাত্রী ওঠানামা করেছেন করুণাময়ী স্টেশনে। প্রায় সাড়ে পাঁচ লক্ষ। তার মধ্যে বইমেলার শেষ রবিবার মেট্রোয় চড়েছেন প্রায় ৬৬ হাজার মানুষ। যেখানে পার্ক স্ট্রিট স্টেশনে শেষ ২৫ ডিসেম্বরের যাত্রীসংখ্যা ৬৫ হাজার ছাড়ায়নি।

Advertisement

ইস্ট-ওয়েস্ট মেট্রো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ চালুর পরই বইমেলায় যেতে মেট্রোই হয়ে উঠেছিল মানুষের ভরসা। অনেকের মতে সল্টলেকে বইমেলা চলে যাওয়ার পর মেট্রো না থাকলে এত ভিড় হত কি না সন্দেহ! কারণ যাতায়াতের সমস্যা। সরকারের তরফে বিশেষ বাস দেওয়া হলেও তা ধরে যানজট কাটিয়ে গন্তব্যে পৌঁছনো যথেষ্টই সময়সাপেক্ষ। সেই জায়গায় ভরসা সেই মেট্রো। তবে অপেক্ষা ছিল শিয়ালদহ-ধর্মতলা জুড়ে যাওয়ার। আর তা জুড়ে যাওয়ার পর এবারই ছিল প্রথম বইমেলা। ফলে হাওড়া লাইনের হাজার হাজার বইপ্রেমী মানুষ লোকাল ট্রেন ধরে হাওড়ায় এসে মেট্রো চড়ে দ্রুত চলে আসতে পেরেছে বইপ্রাঙ্গণে।

মেট্রোসূত্রে খবর, এবার বইমেলার ক’দিনে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মোট যাত্রী হয়েছে, ২৪,৭৬,১১৪ জন। তার মধ্যে শুধু করুণাময়ীতেই ৫,৩৬,৪৬৭ জন। ভিড় হয়েছে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনেও। সেখানে যাত্রী ওঠানামা করেছেন লাখখানেক। মেট্রোকর্তারা জানাচ্ছেন, বইমেলায় প্রবেশ এবং প্রস্থানের জন্য সবথেকে কাছে করুণাময়ী স্টেশন। স্বাভাবিকভাবেই এখানে ফুটফল সবথেকে বেশিই হবে। তবে এতটা হবে ভাবা যায়নি। পুজোয় গুরুত্বপূর্ণ স্টেশন বা বড়দিনের পার্ক স্ট্রিট স্টেশনেও ৬০-৬৫ হাজার যাত্রীই হয়। সেখানে বইমেলা করুণাময়ী স্টেশন যেন সব হিসাবকে পিছনে ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, এসপ্ল্যানেড-শিয়ালদহ জুড়ে না গেলে এই ভিড় হয়তো অর্ধেক হত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.