অর্ণব আইচ ও নিরুফা খাতুন: রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের পরই গ্রেপ্তার হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার ইডির জালে বালু ‘ঘনিষ্ঠ’ শংকর আঢ্য। কীভাবে এই দুর্নীতি মামলায় নাম জুড়ল তৃণমূল নেতার। আদালতে দাঁড়িয়ে সেকথা স্পষ্টভাবে জানাল ইডি।
শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় রেশন দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা শংকর আঢ্যকে। শুনানি চলাকালীন আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। তিনি জানান, হাসপাতালে বসে মেয়েকে একটি চিঠি পাঠান জ্যোতিপ্রিয়। সেটি সিআরপিএফের হাতে পড়ে। পরিস্থিতি এমন হয় যে সিআরপিএফ চিঠিটি খুলে দেখতে বাধ্য হয়। সেই চিঠিতে নাম ছিল শংকর আঢ্যর। এছাড়া ওই চিঠিতে শেখ শাহজাহান, রবীন্দ্র এবং ডাকু নামে আরও তিনজনের নাম উল্লেখ ছিল।
[আরও পড়ুন: ইডির উপর হামলা ‘বোকামি’, সন্দেশখালির ঘটনায় বিরক্ত শতাব্দী]
ওই চিঠিই যেন তদন্তে নয়া মোড় দেয়। এর পরই শংকর আঢ্য চলে আসেন ইডির স্ক্যানারে। তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় শুক্রবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। প্রায় ১৬ ঘণ্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি। তার পরই গ্রেপ্তার হন শংকর আঢ্য। যদিও নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলেই দাবি করেন ধৃত তৃণমূল নেতা। আদালতে জামিনের আবেদন জানান তৃণমূল নেতার আইনজীবী। তবে আবেদন খারিজ করে দেন বিচারক। ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।
[আরও পড়ুন: ১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি, ২ হাজার কোটি টাকা দুবাই পাচার, বিস্ফোরক ইডি]
সর্বশেষ খবর
-
ক্ষতিপূরণসহ ‘ডন ৩’ চুক্তির টাকা ফেরানোর প্রস্তাব, বিতর্কের মাঝে রণবীরের সততায় মুগ্ধ পুনম ধিলোঁ
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো