দিশা ইসলাম, বিধাননগর: জেলবন্দি হওয়ার পরও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh)অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। সেই টাকার উৎস খুঁজতে খুঁজতে এবার গরু পাচারের সঙ্গে যোগ থাকার বড়সড় ইঙ্গিত পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)! তবে কি একই সূত্রে বাঁধা এই দুই দুর্নীতি? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মঙ্গলবার দুপুরে নিউটাউনে কুন্তল ঘোষের বেনামি ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এই ফ্ল্যাটের আসল মালিক কে, কে ভাড়া থাকতেন – সেসব বিষয়ে বেশ কিছু তথ্য তাঁদের হাতে এসেছে বলে খবর।

নিউটাউনে (New Town) সিটি সেন্টার ২-র কাছে এক অভিজাত আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। ওই আবাসন থেকে কুন্তলকে গ্রেপ্তার করা হয়। আধিকারিকদের দাবি, রাজারহাটে কুন্তলের বেনামি ফ্লাটে ভাড়া নিয়ে থাকতেন গরু পাচার (Cattle Smuggling Case) মামলায় ধৃত এনামুলের ভাগ্নে! ভাড়া মেটানো নিয়ে তাঁর সঙ্গে কুন্তলের সমস্যা তৈরি হয়। এর পরই ফ্ল্যাটটি বিক্রি করে দেয় কুন্তল। বিপুল অঙ্কের সেই অর্থ কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল। তার তদন্তে ইডি আধিকারিকরা মঙ্গলবার কুন্তলের ওই ফ্ল্যাটে যান। এনামুলের ভাগ্নের এই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার বিষয়টি তাঁদের বেশি ভাবাচ্ছে।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, তদন্তের মাঝেই CBI-এর কলকাতা শাখায় বড় রদবদল]
গরু পাচার মামলায় ইতিমধ্যে জেলে এনামুল। কলকাতায় একাধিক প্রভাবশালীর সঙ্গে তাঁর ওঠাবসা, আত্মীয়দের কাছে নিজের প্রভাব বিস্তারই শুধু নয়, তাঁদেরও যথেষ্ট অর্থবান হয়ে উঠতে সাহায্য করা। সবমিলিয়ে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গরু পাচারএ আর্থিক নয়ছয়ের বিষয়টি একই সুতোয় বাঁধা রয়েছে বলে মনে করছেন ইডি তদন্তকারীরা। নিউটাউনে কুন্তলের ওই ফ্ল্যাট কে কিনেছেন? এখন কে থাকেন? কাদের যাতায়াত? এই সমস্ত বিষয় জানতে চান তাঁরা।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ড: তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার ইডির]
সর্বশেষ খবর
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?
-
বীর্যপাতে সমস্যা, অথচ যৌনজীবন স্বাভাবিক! সন্তানধারণে কী প্রভাব পড়ে?
-
বিজেপির আইটি সেল থেকে ছাঁটাই অমিত মালব্য, সোশাল মিডিয়া সামলাবেন রসায়নের অধ্যাপক