অর্ণব আইচ: বিশ্বকাপের টিকিট নিয়ে হাহাকার। আর সেই সুযোগে অসাধু একদল ব্যক্তির বাড়বাড়ন্ত। ফেসবুকে টিকিটের খোঁজ করতে গিয়ে এক ব্যক্তি খোয়ালেন ৯০ হাজার টাকা। এখনও পর্যন্ত কলকাতায় টিকিট কালোবাজারির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ৯৪টি টিকিট।
ঠিক কী হয়েছে? ফেসবুকে এক ব্যক্তি বিশ্বকাপে টিকিট বিক্রি করবে বলে বিজ্ঞাপন দেয়। ফাঁদে পা দেন অভিযোগকারী। তাঁর ইচ্ছা ছিল পাড়ার বেশ কয়েকজনের সঙ্গে খেলা দেখবেন। সে কারণে টিকিটের জন্য অনলাইনে ৯০ হাজার টাকা দেন। টাকা দেওয়ার পর দেখেন, ফেসবুক থেকে ওই পোস্ট তুলে নেওয়া হয়েছে। ওই ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। এর পরই পুলিশকে বিষয়টি জানানো হয়।
[আরও পড়ুন: সন্ধ্যা নামলেই বাড়ির ছাদে বিকট শব্দ, ‘ভূতে’র উপদ্রবে কাঁটা গৃহস্থ]
[আরও পড়ুন: ডিকিতে থরে থরে সাজানো নোট! বাংলায় বিপুল টাকা-সহ যাত্রীবোঝাই গাড়ি আটকাল পুলিশ]
সর্বশেষ খবর
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
-
‘ভেড়ার দল’ কটাক্ষ রাজবীরের, শান্ত দীপেন্দু ক্ষেপে বললেন, ‘কাউকে ভয় পাই না’, ‘বিগ বস’-এ তুলকালাম!
-
বিপর্যয়ের মধ্যেই কাঁপল মাটি, বিধ্বস্ত নেপালে এবার ভূমিকম্প!
-
মনোনীত ভোজিনহা, ব্যালন ডি’অরের লড়াইয়ে ইতিহাস মেসির! হালান্ড-ইয়ামালদের সঙ্গে লড়াইয়ে কারা?
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি