স্টাফ রিপোর্টার: ফের এসকালেটর বিপত্তি মেট্রো স্টেশনে৷ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ নিউ গড়িয়া স্টেশনের একটি এসকালেটর উপর দিকে না উঠে হঠাৎই নিচের দিকে নামতে শুরু করে৷ অফিস টাইমে এই ঘটনা ঘটায় একাধিক যাত্রী আহত হন৷ আহতদের অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ কয়েকজনকে হাসপাতালেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় স্টেশন চত্বরে৷
[বীরভূমে বিস্ফোরক বোঝাই জোড়া ট্রাক আটক, সন্দেহে মাওবাদী যোগ]
মেট্রো কর্তৃপক্ষের তরফে অবশ্য জানানো হয়েছে তিন জন আহত হয়েছেন এই ঘটনায়৷ একে অপরের উপর পড়ে যাওয়াতেই যাত্রীরা আহত হন৷ এই ঘটনার পরই মেট্রো কর্তৃপক্ষ এসকালেটরটি বন্ধ করে দেয়৷ মেট্রোর তরফ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে৷ জানানো হয়েছে, এসকালেটরের দেখভালের দায়িত্ব এক বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া রয়েছে৷ তারপরও কেমন করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে৷
[হিন্দুকে বিয়ে, অন্তঃসত্ত্বা মুসলিম যুবতীকে পুড়িয়ে মারল পরিবার]
প্রসঙ্গত, বছর দেড়েক আগে চাঁদনি চক মেট্রো স্টেশনেও এমন দুর্ঘটনা ঘটেছিল৷ সেই দুর্ঘটনাতেও অনেকে আহত হয়েছিলেন৷ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এমনটা হওয়া উচিত ছিল না৷ কোথায় গলদ ছিল তা খুঁজে বের করা হবে৷ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷
[সনিকার মৃত্যু তদন্ত নিয়ে অসন্তোষ, কমিশনারের দ্বারস্থ পরিবার]
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের