Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Sukanta Majumdar

কয়লা ও গরু পাচারকাণ্ডে আপত্তিকর মন্তব্য! সুকান্তকে আইনি নোটিস রাজীব কুমারের

কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে সম্মানহানি হয়েছে বলে দাবি রাজীবের আইনজীবীর। মানহানির অভিযোগ তুলে প্রাক্তন ডিজি সুকান্তকে আইনি নোটিস পাঠান।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:১৬

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:১৬

options
link
কয়লা ও গরু পাচারকাণ্ডে আপত্তিকর মন্তব্য! সুকান্তকে আইনি নোটিস রাজীব কুমারের zoom
দু'পাতার ওই আইনি নোটিসে বলা হয়েছে, সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে
Advertisement

কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে আইনি নোটিস পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন ডিজি। কয়লা ও গরু পাচারকাণ্ডে প্রাক্তন ডিজির নাম জড়িয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন সুকান্ত। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে সম্মানহানি হয়েছে বলে দাবি রাজীবের আইনজীবীর। মানহানির অভিযোগ তুলে প্রাক্তন ডিজি এদিন সুকান্তকে আইনি নোটিস পাঠান।

দু’পাতার ওই আইনি নোটিসে বলা হয়েছে, সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। নইলে রাজীব কুমার আদালতে ফৌজদারি মামলা দায়ের করবেন। পালটা আইনি পথে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তও।

Advertisement

দু’পাতার ওই আইনি নোটিসে বলা হয়েছে, সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে। নইলে রাজীব কুমার আদালতে ফৌজদারি মামলা দায়ের করবেন।

রাজীব কুমারের আইনজীবীর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ির সভা-সহ একাধিক জায়গায় তাঁর মক্কেলের উদ্দেশ্যেই মিথ্যা বক্তব্য পেশ করেন। রাজীব কুমারের পেশাগত সম্মান ও সামাজিক খ্যাতি নষ্ট করতে কয়লা ও গরুপাচারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীর সেই বক্তৃতার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁর মক্কেল মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। শুভেন্দু অধিকারী সুকান্তকে নোটিস ডাস্টবিনে ফেলার পরামর্শ দিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.