অর্ণব আইচ: ফেসবুক, সাইবার সেল ও পুলিশের যৌথ উদ্যোগে আত্মহত্যার আগের মুহূর্তে উদ্ধার করা হল এক যুবককে। ফেসবুকের মাধ্যমেই সাইবার সেলের কাছে খবর পৌঁছায় শহর কলকাতার পিকনিক গার্ডেন এলাকায় আত্মহত্যা করতে চলেছেন ওই যুবক। খবর পেয়ে এক মুহূর্তে সময় নষ্ট করেনি সাইবার সেল ও স্থানীয় থানা। তাঁদের তৎপরতায় সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ওই যুবক। যদিও মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন তিনি।
[আরও পড়ুন: মধ্যপ্রদেশ থেকে দুর্গাপুরে এসে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, গ্রেপ্তার সুপারি কিলার]
জানা গিয়েছে, কসবা থানা এলাকার বাসিন্দা ওই যুবক গতকাল ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেই ভিডিও-এর শুরুতেই থেকেই বোঝা যায় যে, পিকনিক গার্ডেন এলাকায় আত্মহত্যা করতে চলেছেন ওই যুবক। বিষয়টি নজরে পড়তেই পদক্ষেপ নেয় ফেসবুক কর্তৃপক্ষ। দ্রুত তাঁদের তরফে মেল করে বিষয়টি জানানো হয় সাইবার সেলে। ফেসবুক থেকে পাওয়া সেই মেলের উপর ভিত্তি করেই কসবা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন সাইবার সেলের আধিকারিকরা। এরপর এক মুহূর্ততে সময়ও নষ্ট না করে তড়িঘড়ি ফেসবুক সূত্রে পাওয়া ঠিকানায় হাজির হন পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। সেই কারণেই এদিন বাড়ি থেকে বেড়িয়ে পড়েন তিনি। পরিকল্পনা ছিল অবসাদ, সমস্যা থেকে মুক্তি পেতে মৃত্যুর পথ বেছে নেওয়া। কিন্তু বাধা হয়ে দাঁড়াল ফেসবুক ও পুলিশ। জানা গিয়েছে, হদিশ পাওয়ার পরই যুবকের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। এরপর বুঝিয়ে তাঁকে বাড়িতে পাঠানো হয়। আপাতত সুস্থ রয়েছেন ওই যুবক। যদিও বর্তমানে চিকিৎসার প্রয়োজন রয়েছে তাঁর। তবে এদিনের ঘটনায় ফেসবুকের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
[আরও পড়ুন: খরা কাটিয়ে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস]
সর্বশেষ খবর
-
বিদেশ থেকে ফিরে বিজেপিকে তোপ অভিষেকের, কী বললেন?
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা