Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

সিবিআই অফিসার সেজে প্রতারণা, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ২ লক্ষ হাতিয়ে চম্পট

অনেকটা 'স্পেশাল ২৬' সিনেমার মতোই ঘটনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৪৫

options
link
সিবিআই অফিসার সেজে প্রতারণা, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে ২ লক্ষ হাতিয়ে চম্পট zoom
Advertisement

অর্ণব আইচ: একটা চাকরি চাই। তরুণ সিবিআই অফিসারের সঙ্গে পরিচয় হওয়ার পর, তাঁর কাছেই তাই আরজি জানিয়েছিলেন হালতুর যুবক। যুবকের আবেদন মন দিয়ে শুনেছিলেন অফিসার। চাকরি দেওয়ার বন্দোবস্তও করেছিলেন। কিছু টাকা দিলেই সরকারি সংস্থায় কাজ মিলতে পারে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। চেষ্টা করে দাবিমতো টাকা দিয়েছিলেন যুবক। কিন্তু কোথায় চাকরি! তা পাওয়ার কথা নয়, কারণ তরুণ অফিসার আদতে সিবিআইয়ের কেউ নন। অনেকটা ‘স্পেশাল ২৬’ সিনেমার মতোই ঘটনা। সিবিআইয়ের নাম করেই চলছিল চাকরি-প্রতারণা চক্র। দক্ষিণ কলকাতার গড়ফা থানায় ওই চক্রের মাথা ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি।

 তৃণমূলের নাম করে ভুয়ো ‘মিডিয়া সেল’-এর জালিয়াতি, গ্রেপ্তার ১ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, কসবার হালতুর বাসিন্দা কৌশিক রায়ের সঙ্গে গত বছরের নভেম্বর মাসে শুভঙ্কর কাঞ্জিলাল নামে এক যুবকের পরিচয় হয়। ওই যুবক নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় বলে অভিযোগ। তাঁকে বেশ কিছু কাগজপত্রও দেখানো হয়। আড়াই লাখ টাকা দিলে তাঁকে একটি সরকারি সংস্থায় গাড়ি চালকের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। ওই যুবক তাঁকে গড়ফায় নিজের বাড়ির ঠিকানাও দেয়। সেই ঠিকানায় গিয়ে দেখা করার পর কৌশিক দেখেন, শুভঙ্করের সঙ্গে রয়েছে তার কয়েকজন সঙ্গীও। ওই বাড়িতেই শুরু হয় দরাদরি। শেষ পর্যন্ত দু’লাখ টাকা শুভঙ্করকে দেন কৌশিক। কিন্তু টাকা নিয়েই উধাও হয়ে যায় ওই ‘সিবিআই অফিসার।’ বাড়িটিতে গিয়ে জানতে পারেন, সেখানে ওই যুবক ভাড়া থাকত। টাকা নিয়ে ভাড়া বাড়ি থেকেই উঠে গিয়েছে শুভঙ্কর। তার মোবাইল ফোনও বন্ধ। কৌশিক সিবিআই অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন যে, ওই যুবক ভুয়ো সিবিআই অফিসার। এর পরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে বাগুইআটি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তার কাছ থেকে একটি কলকাতা পুলিশ লেখা বাইক, মোবাইল, এবং প্রতারণা করা টাকা বাজেয়াপ্ত করা হয়।

a3aa22a8-435e-4c11-b498-29bf3c8d25dc

[  কটূক্তির প্রতিবাদে চড়াও, কিশোরীর পাঞ্চে ধরাশায়ী ৫ ‘বীরপুরুষ’ ]

এদিকে, এক মহিলা উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করে জানান যে, বাড়ি সংক্রান্ত মামলা চলাকালীন দু’জন তাঁর ভাড়ার রসিদ জাল করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.