Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
রোদ্দুর রায়

‘রোদ্দুর রায়কে গ্রেপ্তার করুন’, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ব্যানার হাতে শিক্ষকরা

একই দাবিতে সরব বিশ্বভারতীর পড়ুয়ারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২০, ১২:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১২, ২০২০, ১২:৫৮

options
link
‘রোদ্দুর রায়কে গ্রেপ্তার করুন’, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ব্যানার হাতে শিক্ষকরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের গ্রেপ্তারিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আরজি জানালেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। প্রতিটি জেলার মুখ্য থানায় অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার সকালে কালীঘাট থানায় FIR করেন তাঁরা।  বিতর্কিত এই ইউটিউবারকে গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন বিশ্বভারতীর পড়ুয়ারও।

অশ্লীল শব্দ প্রয়োগ করে রবীন্দ্র সংগীত ও নজরুলের গান গেয়ে বিতর্কের শীর্ষে ইউটিউবার রোদ্দুর রায়। রবীন্দ্র ভারতী কাণ্ডের পর তাঁর প্রতি ক্ষোভ বেড়েছে সাধারণের। মঙ্গলবারই রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। তাঁদের কথায়, ওই ইউটিউবার যুব সমাজকে বিভ্রান্ত করছে। রোদ্দুর রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা। পাশাপাশি, প্রতিটি জেলার মুখ্য থানায় এই বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁরা। এরপর বৃহস্পতিবার সকালে রোদ্দুর রায়কে গ্রেপ্তারির দাবি জানিয়ে ব্যানার নিয়ে কালীঘাটে হাজির হন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। কালীঘাট থানায় অভিযোগ দায়েরের পর মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে হাজির হন তাঁরা। রোদ্দুর রায়ের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিশ্বভারতীও। রোদ্দুর রায়কে গ্রেপ্তারির দাবিতে সরব সেখানকার পড়ুয়ারাও।

Advertisement

roddur-roy

[আরও পড়ুন: পুরভোটে প্রার্থী হতে দেড় হাজার বায়োডেটা জমা, তালিকা চূড়ান্ত করতে হিমশিম বিজেপি]

প্রসঙ্গত, গ্রেপ্তারির দাবিতে সবমহল সরব হলেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না রোদ্দুর রায়। উলটে পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে একাধিক ফেসবুক করেন তিনি। কোনও পোস্টে লেখেন ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে দেখাক। কখনও আবার বলেছেন, সকাল থেকে বসে রয়েছি কেউ এল না গ্রেপ্তার করতে! একাধিক থানায় এত অভিযোগ সত্ত্বেও কেন গোটা বিষয়টিকে তোয়াক্কাই করছেন না রোদ্দুর, তা নিয়েও সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে।

[আরও পড়ুন: এপ্রিল থেকেই নিজের জেলার স্কুলে পড়াবেন শিক্ষকরা, মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু প্রক্রিয়া]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.