অর্ণব আইচ: ফের শহরে অগ্নিকাণ্ড৷ মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে নিউ মার্কেট থানা এলাকার একটি কারখানায়৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা৷ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল৷ চারটি ইঞ্জিনের চেষ্টায় দেড় থেকে দু’ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু৷
[হরতালের প্রথম দিনে প্রাসঙ্গিক হতে পেরেই খুশি বামেরা ]
স্থানীয়রা জানিয়েছেন, কারখানাটিতে চানাচুর তৈরি হয়৷ মঙ্গলবার গভীর রাতে কারখানার মধ্য থেকে অল্প আগুন ও ধোঁয়া বের হতে দেখেন তাঁরা৷ কিছুক্ষণের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে৷ প্রায় তিনতলা বাড়ির সমান উঁচু আগুনের শিখা দেখা যায়৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ প্রাথমিক পর্যায়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন৷ দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷ কারখানার মধ্যে অনেক দাহ্যপদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তাঁরা৷
[মেট্রো স্টেশনেও বনধ সমর্থকদের তাণ্ডব, ব্যাহত পরিষেবা]
দমকল কর্মীরা আরও জানিয়েছেন, কারখানাটি সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় তাঁদের ঢুকতে অসুবিধা হচ্ছিল৷ আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের৷ অনেক চেষ্টায়, কৌশলে আগুনের উৎস পর্যন্ত পৌঁছান তাঁরা৷ আগুন লাগার খবর পেয়েই গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিৎ বসু৷ আগুন লাগার যথাযথ কারণ খতিয়ে দেখা হবে জানান তিনি৷ তবে ওই কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ করা হয়েছে দমকলের তরফ থেকে৷
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই