সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্ডেনরিচের রামনগরে কাগজের গুদামে আগুন। সকাল ৮টা ১৫ মিনিটে হিন্দুস্থান পেট্রোলিয়াম সংস্থার পাশে ওই কাগজের গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোটা অঞ্চলটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। গত দু’ঘণ্টা ধরে আগুন নেভানোর প্রচেষ্টা চলছে যদিও এখনও সম্পূর্ণভাবে আগুন আয়ত্তে আসেনি বলেই জানা গিয়েছে।
আচমকাই এদিন সকালে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় মানুষদের এই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। পুলিশ ও দমকলের মিলিত প্রচেষ্টায় চলছে আগুন নেভানোর কাজ।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার