আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: কাউন্সিলরের বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনার বরানগরে। আজ দুপুর পৌনে ১২টা নাগাদ দক্ষিণেশ্বের বিএসএফ ক্যাম্পের কাছে বরানগর পুরসভার কাউন্সিলর পৃথা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেসময় বাড়িতে ছিলেন না কাউন্সিলর এবং তাঁর স্বামী। প্রতিবেশীরা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন।
পৃথা মুখোপাধ্যায় বরানগর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিএসএফ ক্যাম্পের কাছে ওই বাড়ির দোতলায় তিনি এবং তাঁর পরিবার থাকে। একতলায় থাকেন ভাড়াটেরা। এদিন অগ্নিকাণ্ডের সময় বাড়িতে ছিলেন না কাউন্সিলর বা তাঁর পরিবারের কেউই। তাঁদেরও খবর পাঠানো হলে, তড়িঘড়ি কার্যালয় থেকে বাড়ি ফিরে আসেন পৃথা মুখোপাধ্যায়ের স্বামী। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। বাড়ির দু’টি তলাই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে খবর। কোথা থেকে আগুন ছড়াল, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন দমকল কর্মীরা। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। যদিও বাড়িতে কোনওরকম দাহ্য পদার্থ মজুত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তে নেমেছে দমকল।
বিজেপির পাশে নেই গোর্খা, পাহাড়ে ‘একলা চলো’ নীতি তামাংয়ের়
অন্যদিকে, শুক্রবার রাতে বড়বাজারের এক কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে। জিন্সের জামাকাপড় এবং ছোটদের প্লাস্টিকের খেলা গুদামে মজুত ছিল বলে জানা গিয়েছে। রাতে ঠান্ডা থেকে বাঁচতে কাগজপত্র জড়ো করে আগুন জ্বালিয়েছিলেন কর্মীরা। সেখান থেকেই আচমকা আগুন ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রে খবর। পরে আর্মেনিয়ান স্ট্রিটের ওই গুদামটি পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি জগ মোহন। ওই গুদামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গুদামে মজুত সামগ্রী পুড়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা।
সর্বশেষ খবর
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে