অর্ণব আইচ: জুয়া খেলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ৫ ব্যক্তি। এদের মধ্যে তিনজনের বয়স পঞ্চাশের উপর। মঙ্গলবার কলকাতার এক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে ওই পাঁচ জনের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।
জানা গিয়েছে, প্রতি বছর পুজোর আগে কলকাতা-সহ গোটা রাজ্যে জুয়া বিরোধী অভিযান চালানো হয়। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে পার্ট স্ট্রিটের এলিয়ট রোডের হলিডে ইন নামে একটি হোটেলে হানা দেয় কলকাতা পুলিশের একটি দল। সেখানে বসেছিল জুয়ার আসর। পুলিশ দেখে আসর ছত্রভঙ্গ হয়ে যায়। পালাতে থাকে জুয়াড়িরা। কিন্তু ততক্ষণে ৫ জনকে গ্রেপ্তার করে ফেলেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে তাস, ৬টি মোবাইল ফোন ও আরও কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে। সেগুলি সবই আপাতত বাজেয়াপ্ত করেছে পুলিশ।
[ আরও পড়ুন: ভাইফোঁটা দেওয়ার ফাঁকে শোভনকে সুগার নিয়ন্ত্রণের পরামর্শ মমতার ]
পুলিশ জানিয়েছে, এই ৫ জনই পেশাদার জুয়াড়ি। পার্ক স্ট্রিটের এই হোটেলে যে ভাইফোঁটার রাতে জুয়ার আসর বসবে, সেই খবর তাদের কাছে আগে থেকেই ছিল। সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার রাতে হোটেলে হানা দিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজনের বাড়ি এলিয়ট রোডেই। তার নাম রজনীশ কুমার মালহোত্রা। কাক্কু নামে তাকে সবাই চেনে। হোটেলের মালিক সে। বয়স ৫১ বছর। বাকি চারজন তারই বন্ধু। তাদের নাম মহম্মদ শাকির, শাহিদ পারভেজ, মহম্মদ দিলশাদ ও মহম্মদ ঔরঙ্গজেব। এদের মধ্যে শাকির ও ঔরঙ্গজেবের বয়স যথাক্রমে ৫০ ও ৫২ বছর। পারভেজের বয়স ৩৮ বছর। দিলশাদ এদের মধ্যে সবচেয়ে ছোট। তার বয়স ২৯ বছর। এই ৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের জুয়া বিরোধী আইনের একাধিক ধারাও জারি হয়েছে। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এর পিছনে আরও কেউ আছে কিনা, তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
[ আরও পড়ুন: মানবিক মুখ্যমন্ত্রী! উৎসবের মরশুমে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাহায্য সরকারের ]
সর্বশেষ খবর
-
ব্রিটিশদের তাড়া খেয়ে উৎখাত গোটা গ্রাম, অটল একমাত্র কুলদেবী! ৩৫০ বছরের ইতিহাসের সাক্ষী দুর্গাপুরের এই পুজো
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের