সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের কলকাতায় হেনস্থার শিকার পাঁচ তরুণী। উল্টোডাঙা এলাকায় রাস্তায় ফেলে তাঁদের মারধরের অভিযোগ। ১০০ ডায়ালে ফোন করলে ২০ মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। তাঁদের উপস্থিতিতেই রক্ষা পান পাঁচ তরুণী।
জানা গিয়েছে, ওই পাঁচ তরুণীই বাইপাসের ধারের এক বিলাসবহুল আবাসনের বাসিন্দা। সোমবার সন্ধেয় উল্টোডাঙার একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন তাঁরা। খাবার অর্ডার দেওয়ার পর তাঁরা শৌচালয় খুঁজছিলেন। কিন্তু ওই রেস্তরাঁয় শৌচালয় নেই বলেই দাবি তাঁদের। ওই মহিলারা জানান, তাঁরা নাকি শৌচালয় খুঁজতে রাস্তায় বেরন। হাঁটতে হাঁটতে রেস্তরাঁ সংলগ্ন বসতিতে যান তাঁরা। সেখানে এক মহিলাকে শৌচালয়ের কথা জিজ্ঞেস করেন। নিগৃহীতাদের অভিযোগ, তাঁদের কোনও সহযোগিতাই করেনি ওই মহিলা। উলটে তিনি স্বামীকে ডেকে আনেন। শুরু হয় কথাকাটাকাটি। উলটে তাঁর স্বামী এক তরুণীর বুকে ঘুসি মারে বলে অভিযোগ।
[আরও পড়ুন: ‘ধনীদের দল’ বিজেপিকে হারাতে ‘হাত’ ধরলেন চম্বলের ‘বাগী’ মালখান ]
এর পরই ওই পাঁচ নিগৃহীতা চিৎকার শুরু করেন। তাতেই বসতি থেকে বহু মানুষ জড়ো হন। অভিযোগ, বাঁশ, লাঠি, ফ্যানের ব্লেড নিয়ে ওই পাঁচ তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এদিকে প্রাণে বাঁচতে ১০০ ডায়াল করে ওই পাঁচ মহিলা। খবর দেন আত্মীয়দের। প্রায় ২০ মিনিট পর সেখানে পৌঁছয় পুলিশ। এদিকে নির্যাতিতাদের পরিবারের সদস্যরা। কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।
[আরও পড়ুন:মিলেছে কত অনুদান? বুধবারের মধ্যে জানাবে সব রাজনৈতিক দল, নির্দেশ কমিশনের ]
সর্বশেষ খবর
-
মাঠে ঢুকে বাবরের সঙ্গে সেলফি, দর্শক উন্মাদনায় কোহলির মতো! ব্যাটিং ব্যর্থতায় সেই ‘ঘণ্টে কা কিং’
-
২ মাসের অন্তঃসত্ত্বাকে ভুল ইনজেকশন! বধূ অসুস্থ হতেই থানায় পরিবার, তারপর….
-
‘নারীরা পুরুষদের পাপোশ নন’, গোবিন্দার পরকীয়া গুঞ্জনে ‘কর্মফল’ মনে করালেন স্ত্রী সুনীতা
-
সিবিএসই-র ষষ্ঠ শ্রেণিতেও এখনই বাধ্যতামূলক নয় তৃতীয় ভাষা, নির্দেশ সুপ্রিম কোর্টের
-
শুধু শরীর নয়, যন্ত্রেরও রোগ সারাবেন ডাক্তারবাবুরাই! এবার অভিনব চিকিৎসার পাঠ আইআইটিতে