বিধান নস্কর, বিধাননগর: নিউটাউনের নামী মলে দেহব্যবসা! ঝকঝকে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র। শনিবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হবে।
নিউটাউন জুড়ে রয়েছে একাধিক স্পা। রাস্তাঘাটে চোখ মেললেই দেখা যায় স্পা সেন্টারে বিজ্ঞাপন। জ্বলজ্বল করে স্পা সেন্টারের নাম এবং ফোন নম্বর। আর এই সমস্ত স্পা বা মাসাজ পার্লার আড়ালে চলে দেহব্যবসা। দীর্ঘদিন ধরে নিউটাউনের অ্যাক্সিস মলের স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা। নিউটাউনে মাল্টি কমপ্লেক্সে ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হত না সাধারণ মানুষের। তাহলে পুলিশের কানে কেন পৌঁছল না সেই তথ্য? উঠছে সেই প্রশ্ন।
অবশেষে খবর পেয়ে শনিবার রাতে সেই স্পা সেন্টারে অভিযান চালায় বিধাননগর পুলিশ। অভিযান চালিয়ে ১৭ জন মহিলা এবং ৭ জন পুরুষকে আটক করা হয়। শেষে স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমারকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাদের বারাসত আদালতে পেশ করা হবে। মানব পাচারের মতো কঠোর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
-
প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতল ব্যক্তি! বউকে ফিরে পেতে ‘কালো জাদু’?
-
‘এই লড়াইটাও তুমি জিতবে’, হাসপাতালে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেগপ্রবণ ছেলে ইন্দ্র
-
‘চাইনিজ বলবেন না, দুঃখ হয়, আমি ভারতীয়’, আধো বুলিতে মিষ্টি বার্তা অরুণাচলের খুদের, ভাইরাল ভিডিও
-
‘আমার কাজ ট্রফি জেতা, লোকের মন রাখা নয়’, দ্বিতীয় টেস্টের আগে সাফ বলছেন গম্ভীর
-
স্ত্রীকে ফাঁকি দিয়ে হোটেলে দেদার ফুর্তি, সেই কোমলের সঙ্গে এবার বিয়ের পিঁড়িতে গোবিন্দা!