নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) জামিন পেলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। শুক্রবার ইডির মামলায় জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। তবে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে তাঁর। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। এছাড়াও একাধিক শর্ত আরোপ করেছেন বিচারপতি। এই জামিন পাওয়ার পর জেলমুক্তিতে বাধা থাকল না।
জামিন মঞ্জুর করে বিচারপতি একাধিক শর্ত বেঁধে দিয়েছেন। শান্তিপ্রসাদকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাসস্থানের ঠিকানা পরিবর্তন করা যাবে না। বাইরে যেতে পারবেন না তিনি। ফোন নম্বর তদন্তকারী অফিসারদের দিতে হবে। এছাড়াও ৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন নিতে হবে।
আরও পড়ুন:
২০২৪ সালে সিবিআইয়ের করা নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান শান্তিপ্রসাদ। তবে ইডির মামলা থাকায় সেই সময় তাঁর জেলমুক্তি ঘটেনি। মামলাটি ছিল হাই কোর্টে। এদিন শুনানি জামিন মিলছে। সেই মোতাবেক চারবছর পর জেলমুক্তি ঘটবে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের।
এসএসির নিয়োগ দুর্নীতি সামনে আসার পর গ্রেপ্তার হন প্রাক্তন চেয়াম্যান শান্তিপ্রসাদ। অভিযোগ ওঠে ক্ষমতার অপব্যবহার করে তিনি অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছেন। সিবিআইয়ের চার্জশিটে একাধিকবার তাঁর নাম উঠেছে আসে। উল্লেখ্য, একই মামলায় আগেই জেলমুক্তি ঘটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার জামিন পেলেন শান্তিপ্রসাদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮