সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন চিন্তাধারা বিপন্ন হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে৷ শান্তিপূর্ণ বিরোধিতা বা আলোচনার পরিসরের উপরও নেমে আসছে হস্তক্ষেপ৷ এই প্রবণতাকেই মারাত্মক বলে চিহ্নিত করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর পূর্তির অনুষ্ঠানে এসে এ কথাই শোনালেন তিনি৷
(গণতন্ত্রে ভিন্নমতকে গুরত্ব দিতেই হবে, মত রাষ্ট্রপতির)
অদ্ভুত সমাপতনই বলা যায়৷ যে সময় এ কথা বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার ঠিক একদিন আগেই গণতন্ত্রে বিরুদ্ধমতের হয়ে সওয়াল করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ শহরে এক সংবাদপত্রের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি জানিয়েছিলেন, সংসদীয় গণতন্ত্রে বিরুদ্ধ মত না থাকলে তা কখনওই শক্তিশালী হতে পারে না৷ প্রায় একইভাবে গণতন্ত্রের আর একটি দিক তুলে ধরলেন মনমোহন সিং৷ তা হল মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন চিন্তার ক্ষমতা৷ তাঁর মতে, প্রতিটি বিশ্ববিদ্যালয়েই এই স্বাধীনতার অনুশীলন হওয়া জরুরি৷ তাঁর আক্ষেপ, বর্তমানে এ দু’টির উপরই হস্তক্ষেপ হচ্ছে৷ জ্ঞান অর্জনের ক্ষেত্রে তা এক প্রতিবন্ধকতা বলেই মানেন তিনি৷ জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মতপ্রকাশে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে তা বাঞ্ছনীয় নয় বলেই অভিমত মনমোহন সিংয়ের৷ তাঁর মতে শান্তিপূর্ণ আলোচনার পরিসর রুদ্ধ করে দেওয়া শুধু শিক্ষালাভের পথে বাধাই নয়, অগণতান্ত্রিকও বটে৷ মতপ্রকাশের পক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রীর এই সওয়াল শিক্ষামহলকে যে বিশেষ বার্তা দেবে, তা বলাই বাহুল্য৷
Independent thinking in #India is under threat & Centre’s attempts to “suppress” peaceful dissent is undemocratic: #ManmohanSingh (File pic) pic.twitter.com/OYroJFuMGI
— Press Trust of India (@PTI_News) January 20, 2017
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার