অর্ণব আইচ: ভরসন্ধেয় একবালপুরে (Ekbalpur) একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। গুরুতর জখম হলেন একই পরিবারের ৪ জন-সহ মোট ৫ জন। ইতিমধ্যেই দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, একবালপুর লেনের একটি পাঁচতলা বাড়ির দোতলায় থাকে একটি পরিবার। সদ্যই গ্যাসের কানেকশন নিয়েছেন তাঁরা। কিন্তু ব্যবহার করতে গিয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছিল বলে খবর। এরপর গ্যাস অফিসে বিষয়টি জানান। সোমবার সন্ধেয় গ্যাস ঠিক করতে এক ব্যক্তি তাঁদের বাড়িতে যান। শুরু করেন কাজ। সেই সময় আচমকাই ঘটে দুর্ঘটনা। বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায়।
[আরও পড়ুন: রাজ্যে স্কুল-কলেজ খোলা ‘রাজনৈতিক জয়’, লাগাতার আন্দোলনে সাফল্যের দাবি এসএফআই-এর]
গ্যাস সারাইয়ের সময় সেখানে ওই কর্মী ছাড়া ছিলেন পরিবারের ৪ সদস্য। তাঁদের মধ্যে দু’জন মহিলা ও দুই পড়ুয়া। সকলেই দগ্ধ হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসা চলছে জখম ৫ জনের। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, ঠিক কী সমস্যা হয়েছিল সিলিন্ডারটিতে? তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: পুরভোট পিছনো নিয়ে হাই কোর্টের পরামর্শ অমান্য কমিশনের, দায়ের আদালত অবমাননার মামলা]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন