স্টাফ রিপোর্টার: যাদবপুরে বিউটি পার্লারে তরুণীর ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷ বৃহস্পতিবার সকালেই তাদের গ্রেফতার করা হয়েছে৷ তাদের জেরা করে পুলিশ জানতে চাইছে এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না৷ বিউটিশিয়ানের কোর্স করছিলেন ওই তরুণী৷ মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুরের মুকুন্দপুরে ওই বিউটি পার্লারে কাজ শিখতে এসেছিলেন ওই তরুণী৷ রাতে পার্লার বন্ধ হওয়ার ঠিক আগেই এক যুবক চড়াও হয় তাঁর উপর৷ তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করা হয়েছিল৷ তারপরই অত্যাচার করা হয় ওই তরুণীকে৷
(মোবাইল চুরির অপবাদ, বাবার বকুনিতে আত্মঘাতী কিশোর)
তরুণীর অভিযোগ, তাঁকে ধর্ষণ করা হয়েছিল৷ সেইসময় আর এক যুবকও সেই জায়গায় উপস্থিত ছিল৷ এমনকী পুলিশকে অভিযোগ জানানো হলে তাঁর আরও ক্ষতি করা হবে বলে হুমকিও দিয়েছিল অভিযুক্তরা৷ গ্রেফতার হওয়া একজনের নাম রাজকুমার মণ্ডল৷ অপরজনের নাম অমল মণ্ডল৷ ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ বুধবার রাত থেকেই গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ৷ বৃহস্পতিবারও এলাকায় দফায় দফায় তল্লাশি চালানো হয়৷ পুলিশ সূত্রে খবর, ওই পার্লারের অন্য কর্মীদেরও জেরা করা হয়৷ তাদের জেরা করেই পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করেছে৷
(সাত সকালে বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী)
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের