Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kolkata

পূর্ব কলকাতায় স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? বাড়ছে রহস্য

নামী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল ওই কিশোরী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৩, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৩, ২১:০৫

options
link
পূর্ব কলকাতায় স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? বাড়ছে রহস্য zoom
প্রতীকী ছবি।

অর্ণব আইচ: ফের এক ছাত্রীর মৃত্যু ঘিরে রহস‌্য। সোমবার বিকেলে নিজের ঘরের ভিতর থেকেই উদ্ধার হল স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, পূর্ব কলকাতার বেলেঘাটা মেন রোডে ঘটেছে এই ঘটনাটি।

এখানেই একটি চারতলা আবাসনে তিনতলার ফ্ল‌্যাটে থাকত সে। একটি নামী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল ওই কিশোরী। সোমবার দুপুরের পর সে ঘরের দরজা বন্ধ করে দেয়। বিকেল তিনটের পর মেয়েকে ডাকতে থাকেন মা ও বাবা। কিন্তু বার বার দরজায় ধাক্কা দিয়েও ওই কিশোরীর কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত প্রতিবেশীদের সাহায‌্য নিয়ে দরজার লক ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখেন, ঘরের সিলিং ফ‌্যান থেকে গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলছে ওই ছাত্রী। খবর পেয়ে বেলেঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিশোরীকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের মতে, আত্মহত‌্যাই করেছে ওই ছাত্রী।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের পালটা শুভেন্দুর ‘ফ্লপ শো’ কলকাতায়! ধরনায় ব্যাগ খোয়ালেন দুই BJP বিধায়ক]

পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে, পড়াশোনায় ভালোই ছিল ওই ছাত্রী। কিন্তু খুবই রগচটা ছিল সে। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, প্রায়ই ওই ছাত্রীর সঙ্গে মা ও বাবার কথা কাটাকাটি হত। ছাত্রীও চিৎকার চেঁচামেচি করত। এদিন দুপুরেও অভিভাবকদের সঙ্গে গোলমাল হয় ওই কিশোরীর। সেই শব্দও প্রতিবেশীরা শুনেছিলেন। এর পরই রাগ করে দরজা বন্ধ করে দেয় ছাত্রী। পুলিশ জেনেছে, রগচটা হওয়ার কারণে ছাত্রীটির কাউন্সেলিংও করা হয়েছিল। তবুও বিভিন্ন কারণে প্রায় রেগে যেত সে। ওই কাউন্সেলিংয়ের নথিগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: পটচিত্রে দেবী দুর্গা, শত অভাবেও পট এঁকেই দিনযাপন কৃষ্ণনগরের বৃদ্ধা শিল্পীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.