Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Government of West Bengal

থুতু ফেললে ১০০, জঞ্জালে ২০০! নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে কত জরিমানা?

রাজ্যজুড়ে দু'টি ভাগে এই জরিমানার সিদ্ধান্ত লাগু হচ্ছে।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:২৫

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:২৫

options
link
থুতু ফেললে ১০০, জঞ্জালে ২০০! নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে কত জরিমানা? zoom
ফাইল ছবি।
Advertisement

এবার রাস্তায় আবর্জনা ফেললেই দিতে হবে জরিমানা। ফেলা যাবে না থুতুও। এমনকী নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলেও জরিমানা করা হবে। আজ একটি বিজ্ঞপ্তি জারি করে জরিমানার পরিমাণ জানাল রাজ্য। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা জরিমানা করা হবে। রাস্তায় আবর্জনা ফেললেও ২০০ টাকা ফাইন দিতে হবে। থুতু ফেললে দিতে হবে ১০০ টাকা। এছাড়াও নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে দিতে হবে ২০০ টাকা জরিমানা।

রাজ্যজুড়ে দু’টি ভাগে এই জরিমানার সিদ্ধান্ত লাগু হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা ও মিরিক এলাকায় ১ জুলাই থেকে জরিমানা কার্যকর করা হবে। এছাড়া রাজ্যের বাকি সব এলাকায় ১ সেপ্টেম্বর থেকে জরিমানা লাগু হতে চলেছে। তাই এবার রাস্তায় নোংরা ফেললেই জরিমানা করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই রাস্তায় আবর্জনা ফেললে জরিমানার কথা জানিয়েছিলেন। উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাজ্য নির্মাণে এই জরিমানার গুরুত্বের কথাও জানিয়েছিলেন তিনি। মন্ত্রী বলেছিলেন, ১ সেপ্টেম্বর থেকেই রাস্তায় কেউ নোংরা, পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার নোটিস সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যাবে। পরিচ্ছন্ন বাংলা গড়তে আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছিলেন অগ্নিমিত্রা। বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় সেপ্টেম্বরের আগেই অর্থাৎ ১ জুলাই থেকে জরিমানা লাগু হচ্ছে। এছাড়া রাজ্যের অন্য এলাকায় মন্ত্রীর কথা মতো সেপ্টেম্বর থেকেই জরিমানার সিদ্ধান্ত কার্যকর হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.