অর্ণব আইচ: জার্মান জাহাজ কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে ৪টি বাণিজ্যিক জাহাজ তৈরি করবে গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা, আগেই এই চুক্তি হয়েছিল। এবার আরও চারটি মাল্টিপারপাস কমার্সিয়াল ভেসেল নির্মাণের বিষয়ে কথা পাকা হল।
দুই জার্মান সংস্থা কার্স্টেন রেডার শিফসম্যাকলার এবং রিডেরি জি এম বি এইচ অ্যান্ড কো কে জি-র সঙ্গে গত ২২ জুন ২০২৪-এ চুক্তি একটি সই করেছিল গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা। ইন্দো-জার্মান যৌথ প্রকল্পে ইতিমধ্যে জাহাজ নির্মাণের কাজে শুরু হয়েছে। সেই কাজ চলার মাঝপথে আরও চারটি জাহাজ নির্মাণ ও রপ্তানির বরাত পেল গার্ডেনরিচ। অর্থাৎ মোট ৮টি জাহাজ তৈরির সঙ্গে যুক্ত হল গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা।
সূত্রের খবর, কার্স্টেন রেডার শিফসম্যাকলার এবং রিডেরি জি এম বি এইচ অ্যান্ড কো কে জি-র সঙ্গে যে নতুন ৪টি জাহাজ তৈরি করবে গার্ডেনরিচ, সেগুলিও ‘মাল্টিপারপাস কমার্সিয়াল ভেসেল’ বা বহুমুখী কর্মক্ষম বাণিজ্যিক জাহাজ বলেই জানা গিয়েছে। অক্টোবর, ২০২৪ থেকে মার্চ, ২০২৫-এর মধ্যে ইন্দো-জার্মান জাহাজ নির্মাণ সংস্থার নতুন চুক্তি স্বাক্ষরিত হবে।
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?