অর্ণব আইচ: ভোরের কলকাতায় চাঞ্চল্য। বৃহস্পতিবার কাকভোরে ময়দানের এক ফুটবল ক্লাবের সামনে গাছ থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। ধোঁয়াশা রয়েছে মৃত্যুর কারণ নিয়েও। খুন নাকি আত্মহত্যা, তা জানতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ময়দান থানার পুলিশ।
কলকাতা ময়দানের এক ফুটবল ক্লাবের পিছনের ঝোপে একটি গাছ থেকে এক যুবকের দেহ ঝুলতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা। দেখা যায়, নাইলনের দড়ি দিয়ে গাছ থেকে ঝুলছে এক যুবক। পরনে কালো প্যান্ট এবং শার্ট। খবর যায় ময়দান থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন: ভালবাসাকেই স্বীকৃতি, সব বাধা পেরিয়ে আদালতেই চার হাত এক হল দম্পতির]

যুবকের নাম, পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে। তাঁর পকেট থেকে কোনও পরিচয়পত্র মেলেনি। মিলেছে ১০৪ টাকা। আত্মহত্যা নাকি খুন, তা জানার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: এ কী কাণ্ড! তারকেশ্বরে প্রতিবেশী যুবকের কান কামড়ে ছিঁড়ে নিল সিভিক ভলান্টিয়ার]
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির