Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Suvendu Adhikari

সিইও দপ্তরে শুভেন্দুর নেতৃত্বে নিগ্রহ! বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ মহিলা বিএলওর

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে তুলকালাম ঘটনা ঘটে মঙ্গলবার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখান। সেখানেই ভাঙচুর করার অভিযোগও ওঠে। সেই ঘটনায় নতুন রং লাগল। ওই ঘটনায় এক মহিলা বিএলও নিগ্রহের শিকার হয়েছেন। সেই অভিযোগ উঠেছে।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৩:৫৯

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৩:৫৯

options
link
সিইও দপ্তরে শুভেন্দুর নেতৃত্বে নিগ্রহ! বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ মহিলা বিএলওর zoom
থানায় অভিযোগ দায়ের।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে তুলকালাম ঘটনা ঘটে মঙ্গলবার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখান। সেখানেই ভাঙচুর করার অভিযোগও ওঠে। সেই ঘটনায় নতুন রং লাগল। ওই ঘটনায় এক মহিলা বিএলও নিগ্রহের শিকার হয়েছেন। সেই অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই বিষয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা তাঁকে নিগ্রহ করেছেন বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

গতকাল, মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে তিনি দেখা করতেন। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলেই জোর চর্চা চলছে। সিইও দপ্তরের সামনে একাধিকবার এর আগে বিক্ষোভও দেখিয়েছেন বিএলওদের একাংশ। গতকাল শুভেন্দু (Suvendu Adhikari) সিইও দপ্তরের সামনে যাওয়ার পরেই বিক্ষোভ শুরু হয়! শুভেন্দুকে দেখে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ। তাঁকে জুতো ছোড়া হয়েছে! সেই ঘটনার পরেই আরও উত্তেজনা ছড়ায়  এলাকায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপি কর্মীদের একাংশ উত্তেজিত হয়ে উঠেছিলেন! ব্যারিকেড ভাঙার চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হন বিএলওদের একাংশ! বিএলওদের একাংশের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ধস্তাধস্তিও হয় দু’পক্ষের মধ্যে। বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। বেশ কিছু সময়ের চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এক মহিলা বিএলও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেসময় বিজেপি কর্মীরা তাঁর নিগ্রহ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.