Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

আলিঙ্গনে ‘শাপমুক্তি’, প্রেম-প্রতিবাদ মিলেমিশেই কলকাতা আবার ‘ভালবাসার শহর’

যুগল হেনস্তার প্রতিবাদে আলিঙ্গনে প্রতিবাদ তরুণ-তরুণীদের, দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ১২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ১২:২২

options
link
আলিঙ্গনে ‘শাপমুক্তি’, প্রেম-প্রতিবাদ মিলেমিশেই কলকাতা আবার ‘ভালবাসার শহর’ zoom
Advertisement

সরোজ দরবার: আলিঙ্গনে যেন লেগেছিল অভিশাপ। বয়স্কদের শাসনের দাপটে মুখ লুকিয়েছিল সোহাগ। কিন্তু এ শহর প্রেমের-পদ্যের। এ শহর রেনেসাঁ-প্রগতির। তাই মাকড়শার জালে মানসিকতাকে কোনওভাবেই আটকে রাখতে রাজি নয় শহরবাসী। যে ঘটনা ঘটে গিয়েছে, তার দাগ মুছে ফেলে নতুন করে প্রেমের পদ্য লিখল কল্লোলিনী। আলিঙ্গনেই যেন হল শহরের শাপমুক্তি।

[  মেট্রোয় যুগল হেনস্তা, দোষীদের বিরুদ্ধে এফআইআরের দাবিতে বিক্ষোভ দমদম স্টেশনে ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে জমায়েত তরুণ-তরুণীদের। প্রজন্মের চোখে আশার আলো। যে শহরে কয়েকজন বয়স্ক ঘনিষ্ঠ হওয়ার অপরাধে যুগল হেনস্তা করেছে, সে শহরেই এঁদের বাস। কিন্তু শহরের সেই ধুলো পড়া লজ্জার ছবিটিকেই যেন তাঁরা ধুয়ে দিলেন আলিঙ্গনের ধারাস্নানে। একে অন্যের কণ্ঠলগ্ন হয়ে বুঝিয়ে দিলেন এ শহর আজও তরুণকে দেয় স্পর্ধার ছাড়পত্র। এ শহর এখনও তারুণ্যের স্বপ্নের ভূমি। অথচ এই চেনা ছবিটিই তো উধাও হতে বসেছিল। সংস্কৃতির শহরের পলেস্তরা ঝরে পড়েছিল জনাকয় প্রবীণের মাতব্বরসুলভ ব্যবহারে। মেট্রোয় ঘনিষ্ঠ যুগলকে দেখেই মাথাচাড়া দেয় নীতিপুলিশি। শুধু মৌখিক বচসায় পরিসমাপ্তি নয়। ঘটনা গড়ায় উত্তম-মধ্যমে। প্রেমিককে বাঁচাতে তখন প্রাণপণে তাঁকে আঁকড়ে ধরেছেন প্রেমিকাটি। কিন্তু কে শোনে কে কার কথা! ভালবাসার আকুতি দেখেও গায়ে হাত তুলতে হাত কাঁপেনি প্রবীণদের। রাত পোহাতে সে ছবি দেখে তাজ্জব শহরবাসী। সংস্কৃতি বুকে লালন করে চলা শহরের সংবেদন কী করে এতটা নিচে নেমে গেল? ভেবেই উঠতে পারছিলেন না শহরের অধিকাংশ মানুষ। বিকেলেই দমদম মেট্রো স্টেশনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জানিয়ে দেওয়া হয়, কোনও খাপ পঞ্চায়েতি নয়, এ শহরে মানবিকতারই স্থান সর্বাগ্রে।

একই বার্তা ফুটে উঠল বুধবারের প্রতিবাদেও। আলিঙ্গনেই যেন গড়ে উঠল ব্যারিকেড। জীর্ণ মাতব্বরি আটকে পড়ল ভালবাসার সে প্রতিবাদের মুখে।  ফের প্রেমের পদ্য হয়ে উঠল তিলোত্তমা। এদিন টালিগঞ্জ মেট্রোর সামনে প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন তরুণ অভিনেতা-অভিনেত্রীরাও। তাঁরাও বার্তা দিলেন, ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার। বয়স্করা হয়তো কোথাও তরুণ প্রজন্মকে ভুল বুঝছেন। তার জেরেই এই ঘটনা। কিন্তু তা যে শহরের সামগ্রিক চিত্র নয়, এদিন তাই-ই যেন প্রমাণ করলেন। তরুণ-তরুণীদের হাতে ধরা প্ল্যাকার্ডে সে অভিমত স্পষ্ট। এরপর প্রতিবাদ মিশল মেট্রো যাত্রাতেও। তাঁরা সওয়ার হলেন মেট্রোয়। সেখানেও একে অপরের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হলেন তাঁরা। বুঝিয়ে দিলেন এ শহর জীর্ণ মানসিকতাকে ঝরাপাতার মতো উড়িয়ে দিয়েই গাইতে পারে সবুজের গান। প্রেম-প্রতিবাদ মিলেমিশেই তাই কলকাতা আবারও একবার হয়ে উঠল ভালবাসার শহর।

[  নীতি পুলিশের এ শহর নয় চেনা কলকাতা, প্রতিবাদে নেটদুনিয়া ]

ছবি- অরিজিৎ সাহা

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.