অর্ণব আইচ: পুজোর মুখে খাস কলকাতার (Kolkata) এলিয়ট রোডের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে ২ কোটি টাকা উদ্ধার করল এসটিএফ। মিলেছে প্রচুর সোনার গয়না ও ল্যাপটপ। কী কারণে বাড়িতে রাখা হয়েছিল ওই বিপুল পরিমাণ অর্থ, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এসটিএফের কাছে খবর ছিল এলিয়ট রোডে মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও গয়না রাখা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই সোমবার গভীর রাতে ওই বাড়িটিতে হানা দেয় এসটিএফের আধিকারিকরা। সেখানে তল্লাশি চালাতেই একটি সুটকেটে মেলে নগদ ১.৬২ কোটি টাকা, প্রচুর গয়না, ২ টি ল্যাপটপ ও ২ টি মোবাইল।
[আরও পড়ুন: করোনার প্রকোপ কমলেই কার্যকর হবে CAA, নির্বাচনের দামামা বাজিয়ে ঘোষণা নাড্ডার]
কিন্তু কেন মজুত করা হয়েছিল এই বিপুল পরিমাণ অর্থ? তদন্তকারীরদের কথায় সে বিষয়ে ওই বাড়ির কেউ-ই মুখ খোলেনি। ঘটনার সময় সেখানে ছিল না মহম্মদ ইমরানও। তবে তাঁকে নাগালে পেলেই রহস্যভেদ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এদিনই কলকাতা থেকে বেআইনি অস্ত্র-সহ দুজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতদের নাম সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদ।
[আরও পড়ুন: পুজোর সপ্তাহে রাজ্যে মারাত্মক হারে করোনা সংক্রমণ, চিন্তা বাড়িয়ে কমল সুস্থতাও]
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর